ব্রডকাস্ট এশিয়াতে নতুন পণ্যের সমাহার

PriyoTech's picture

(প্রিয় টেক) সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমিউনিক এশিয়ার মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ এশিয়া এবং ব্রডকাস্ট এশিয়া শীর্ষক আয়োজন। কমিউনিক এশিয়ায় বাংলাদেশের আইপি টেলিফোনী সেবাদাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেম মোবাইল ভিওআইপি, বিলিং, ব্যান্ডউইথ অপটিমাইজেশন ইত্যাদি সুবিধা প্রদর্শন করছে।


এ ছাড়া ব্রডকাস্ট এশিয়া ২০১২ অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুর মূল শহরের সানটেক সিটিতে। এবারে ব্রডকাস্ট এশিয়ায় প্রায় সাড়ে ছয় শ প্রদর্শক তাঁদের পণ্য প্রদর্শনের জন্য এসেছেন। এ ছাড়া এখানে ১০টি কারিগরি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের ব্রডকাস্ট এশিয়ায় ক্লাউড ব্রডকাস্টিং, মাল্টি স্ক্রিন প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়ার ব্যবস্থাপনা, ডিভিবি টি২ এবং ডিজিটাল রেডিওর সর্বশেষ উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে থ্রিজি প্রযুক্তির সম্পাদনা ও রঙের রেজ্যুলেশন, মোবাইল ব্রডকাস্টিং, ব্রডকাস্ট অবকাঠামো এবং সুবিধাসমূহ, প্রো-অডিও প্রযুক্তি ও ডিজিটাল অডিও, ব্রডকাস্টিং নেটওয়ার্কিংয়ের নিরাপত্তা, প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশন সফটওয়্যার, ডিজিটাল টিভি, আইপিটিভি এবং স্যাটেলাইট ট্রান্সমিটারের নতুন নতুন পণ্য দেখানো হচ্ছে ব্রডকাস্ট এশিয়ায়।

এতে সিনেমা টু গ্রাফি জোন, ফিল্ম জোন ও প্রোডাকশন জোন নামে তিনটি জোনে পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় বিভিন্ন নতুন পণ্য অবমুক্ত করা হচ্ছে। এ মেলা শেষ হবে আগামীকাল।