ঢাবি সংস্কৃত বিভাগে কম্পিউটার ল্যাব

Submitted by PriyoTech on Fri, 22/06/2012 - 2:55am
(প্রিয় টেক) ঢাকায় ভারতীয় হাইকমিশনের সৌজন্য ও অনুদানে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগে চালু হয়েছে ‘মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব’।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শ্রী সঞ্জয় ভট্টাচার্য্য ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Tags:













