চতুর্থ সিএফআইসিসি প্রতিযোগিতার নিবন্ধন শুরু

Submitted by PriyoTech on Thu, 21/06/2012 - 6:58pm
(প্রিয় টেক) সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় ডি.নেট আবারও শুরু করেছে ‘চতুর্থ সিটি ফাইন্যানসিয়াল আইটি কেস প্রতিযোগিতা’।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিটি দলে পাঁচজন করে সদস্য থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুজন আইটি শিক্ষার্থী, দুজন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও প্রকল্প ব্যবস্থাপক হিসেবে একজন শিক্ষকের সমন্বয়ে এই দল গঠন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ১০ জুলাই।
বিস্তারিত জানা যাবে http://cficc.dnet.org.bd ঠিকানায়












