'বাক্য' এর ২০১২-১৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠিত হল

(প্রিয় টেক) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর ২০১২-২০১৫ মেয়াদের নির্বাচনে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। এই নির্বাচনে ভার্গো-র ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমাদুল হক সভাপতি ও টেলিমেডিসিন রেফারেন্স সেন্টার লি: এর ডা: সিকদার এম.জাকির সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।

কার্যনির্বাহী পরিষদের দুজন সহ সভাপতি হিসেবে যথাক্রমে টাইমস এ এস এল এর জনাব মো: আবুল খায়ের ও ডিজিকন টেকনোলজিস লি: এর জনাব ওয়াহিদুর রহমান শরীফ, যুগ্ন মহাসচিব পদে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, কোষাধ্যক্ষ পদে জনাব তৌহিদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে জনাব তানভীর ইব্রাহিম, এ বি এম রিয়াজউদ্দিন মোশাররফ, ইঞ্জিনিয়ার এ,কে,এম, এ হামিদ, ফুয়াদ আসিফ, আতিক-উজ-জামান, ফয়সাল আলিম প্রমুখ নির্বাচিত হন।
বাক্য-র এই নবনির্বাচিত পরিষদ বাংলাদেশের তথ্য- প্রযুক্তি সেক্টরে সর্বোত্তম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশে-বিদেশে এদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পের অবস্থান সুদৃঢ়করন তথা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।










