লজিটেকের তারহীন মিনি মাউস

PriyoTech's picture

(প্রিয় টেক) তিন বছরের প্রতিস্থাপন নিশ্চয়তা (রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি) দিয়ে বিশ্বনন্দিত লজিটেক ব্রান্ডের অত্যন্ত ছোট আকৃতির একটি তারহীন মাউস বাজারে এনেছে কম্পিউটার সোর্স।

মাত্র এক হাজার ২৫০ টাকার এম১৮৭ মডেলের মাউসটিতে রয়েছে টিনি ন্যানো রিসিভার।

এটিতে ব্যবহার করা হয়েছে লজিটেক অ্যাডভান্সড ২.৪ গিগাহার্জ গতির তারহীন প্রযুক্তি। দেশজুড়ে বিস্তৃত কম্পিউটার সোর্স এর শাখা অফিস ছাড়াও আইটি মার্কেটগুলোর অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলিতে এটি পাওয়া যাচ্ছে।

লাল, সাদা, সবুজ ও কালো এই চার রঙে তৈরি করা হয়েছে লজিটেকের নতুন এই মাউস।