ভালোবাসা দিবসে ওয়েবে যত অফার

(প্রিয় টেক) ভালোবাসা দিবস উপলক্ষে প্রযুক্তি পণ্যের প্রতি বেশকিছু অফার এসেছে। ভ্যালেন্টাইন স্পেশাল অফার পাওয়া যাচ্ছে বাংলাদেশী ডিলিং সাইটগুলো থেকেও। এখনই.কম থেকে স্যামসাং ‘করবি২’ এবং ‘এস৩৬০০‘ সেট কিনলে থাকছে বিশেষ ভ্যালেন্টাইনস উপহার। অপর বাংলাদেশী অপর ডিলিং সাইট আজকেরডিল.কমও ভালোবাসা দিবস উপলক্ষে বেশকিছু পণ্যে ছাড় দিচ্ছে। সাইটটি থেকে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে ক্যাননের ক্যামেরা, ল্যাপটপ এবং বিশেষ ভ্রমণ প্যাকেজ।

এখনি.কমের প্রধান নির্বাহী শামীম আহসান জানান, ওয়েবের মাধ্যমে যেকেউ বিশেষ এ কুপর কিনতে পারবেন। কুপন নাম্বার এসএমএস এর মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হবে। দেশব্যাপী নির্ধারিত আউটলেটে এ এসএমএস দেখিয়ে এবং মূল্য পরিশোধ করে ফ্রি হেয়ার ড্রায়ার সংগ্রহ করা যাবে। এ অফার ছাড়াও ভ্যালেন্টাইনস ডে অফার হিসেবে এখনই ডটকমে থাকছে ইচি রেস্টুরেন্ট, ক্রিম অ্যান্ড ফাজ, এলএ কালারস কসমেটিকস, বিউটি কোর বিউটি পার্লার এবং প্যাম্পি রেস্টুরেন্ট ছাড়াও আকর্ষণীয় নানান অফার।
সংশ্লিষ্টরা জানান, এখনি.কম থেকে ভালোবাসা দিবস উপলক্ষে ইচি জাপানিজ রেস্টুরেন্টের সব খাবারে পাওয়া যাবে ৪০ শতাংশ ছাড়। ২১ শতাংশ ছাড়ে মিলবে সিভি স্ট্রিট এর বিভিন্ন লেদার সামগ্রী। ২০ শতাংশ ছাড়ে মিলছে 'সে আই.. ডু' কনসার্টের কাপল টিকিট।
আজকের ডিল সংশ্লিষ্টরা জানান, ভালোবাসা দিবস উপলক্ষে সাইটটি থেকে ক্যাননের এআইএস মডেলের ক্যামেরাটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪ হাজার ৫০০ টাকায়। এটির বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। ৮ হাজার ৩০০ টাকা কমে পাওয়া যাচ্ছে এসারের কোর আই থ্রি ল্যাপটপ। এছাড়া সুন্দরবন, নেত্রকোনা এবং সেন্ট মার্টিন ভ্রমণের উপরও বিশেষ অফার পাওয়া যাচ্ছে সাইট থেকে।












