আজ স্টিভ জবসের প্রথম মৃত্যু বার্ষিকী

(প্রিয় টেক) আজ পাঁচই অক্টোবর, স্মরণীয় একটি দিন। আজ থেকে একবছর পূর্বে এই দিনে বিশ্ব একজন উদ্ভাবক এবং বিপ্লবী ধ্যান ধারণার মানুষকে হারিয়েছে। তার হাত ধরে একটি প্রতিষ্ঠান ডুবন্ত অবস্থা থেকে বিশ্বের সবচেয়ে ধনী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। তিনি স্মার্টফোন সম্পর্কে চিরাচরিত ধারণাকে পরিবর্তন করে দিয়েছেন। মোবাইল জগতে নতুন অধ্যায়ের শুরু করেন তিনি। তিনি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা, মার্কিন উদ্যোক্তা, পারসোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ হিসেবে পরিচিত স্টিভ জবস ।
এই অসাধারণ মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। আর এ উপলক্ষে অ্যাপল তার হোমপেজটি পরিবর্তন করে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি ভিডিও এবং প্রধান নির্বাহী টিম কুকের একটি চিঠি প্রকাশ করেছে।
১ মিনিট ৪৫ সেকেন্ডের এই ভিডিওটিতে জবসের কিছু স্মরণীয় বাণী এবং বেশ কিছু সাদা-কালো ছবি স্থান পেয়েছে। ভিডিওটিতে স্টিভ কাজ করেছেন প্রতিষ্ঠানটির এমন কিছু সেরা উদ্ভাবনকে উল্লেখযোগ্য ভাবে তুলে ধরা হয়েছে। যার মাঝে আইম্যাক, আইপড এবং আইফোন অন্যতম।
২০১১ সালের ৫ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক তার চিঠিতে বলেন,
জবস এর স্মরণে শহরের সিভিক সেন্টারের পতাকা অর্ধনমিত করে রাখার আদেশ দিয়েছেন কুপারটিনোর মেয়র মার্ক সান্টোরো।














