জিয়া আহমেদ স্মরণে মিলাদ, দোয়া মাহফিল এবং শোকবই খোলা হয়েছে

(প্রিয় টেক) আগামী রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায়াত বিটিআরসি’র চেয়ারম্যান জিয়া আহমেদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তাছাড়া টেলিযোগযোগ সচিব সুনীল কান্তি বোসকে বিশেষ অতিথি করা হয়েছে। বিকাল সাড়ে তিনটায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিআরসি। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

পাশাপাশি প্রয়াত জিয়া আহমদের জন্য শোক বই খোলা হয়েছে। রমনার ইঞ্জিনীয়ার্স ইনিস্টিটিউ ভবনে অবস্থিত বিটিআরসি'র সপ্তম তলায় রাখা এই বইয়ে তার বন্ধু-বান্ধব, সুহৃদ, সহকর্মী, টেলিকম অপারেটর, সাংবাদিক, গুনগ্রাহী এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে আগামী ২০ সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত।










