চলে গেলেন ল্যাপটপের স্রষ্টা বিল মগরিজ

PriyoTech's picture

(প্রিয় টেক) বিল মগরিজ, প্রথম ফ্লিপ-ওপেন পর্দা বিশিষ্ট বহনযোগ্য কম্পিউটার এর নকশাবিদ। ৬৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর মারা যান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্মিথসোনিয়ানের কুপার-হিউয়েট, জাতীয় নকশা জাদুঘর এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

উইলিয়াম গ্রান্ট 'বিল' মগরিজ ১৯৪৩ সালের ২৫ জুন যুক্তরাজ্যের লন্ডন শহরে জন্মলাভ করেন। তিনি একাধারে নকশাবিদ, লেখক এবং শিক্ষাবিদ ছিলেন।

১৯৭৯ সালে মগরিজ 'গ্রিড কম্পাস' নামক পর্দাসহ ক্ল্যামশেল কম্পিউটার এর নকশা করেন। পর্দাটি কি-বোর্ডের উপর। এটি বিশ্বের প্রথম ল্যাপটপ হিসেবে পরিচিত। ক্ল্যামশেল ল্যাপটপটি বাজারে আসে ১৯৮২ সালে, মূল্য ছিল $৮,১৫০ মার্কিন ডলার।

ম্যাগনেসিয়াম অ্যালয় নির্মিত কম্পাস এ প্রসেসর হিসেবে ব্যবহৃত হয় ইন্টেলের ৮০৮৬ প্রসেসর, ৩২০x২৪০ পিক্সেল ইলেকট্রোলুমিনিসেন্ট ডিসপ্লে এবং ১২০০-বিপিএস মডেম। উচ্চ মূল্যের কারণে ল্যাপটপটি শুধুমাত্র মার্কিন সেনাবাহিনীকেই আকৃষ্ট করে, পরবর্তীতে নাসা একে স্পেস শাটল প্রোগ্রামগুলোতে ব্যবহার করে। এবং ল্যাপটপটি মহাশূন্য ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করে!


গ্রিড কম্পাস ল্যাপটপ

সেই থেকে আজ পর্যন্ত মগরিজের ক্ল্যামশেল নকশার কোন কোন না অংশ নির্মাতারা অনুসরণ করে আসছে।

১৯৯১ সালে তিনি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নকশা সম্পর্কিত পরামর্শ প্রতিষ্ঠান চালু করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নকশা বিষয়ে সহযোগী অধ্যাপক (পরামর্শ) হিসেবে কাজ করেন ১৯৮৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত। তিনি ২০০৬ সালে ইন্টার‍্যাকশন ডিজাইনের ইতিহাস নিয়ে "ডিজাইনার ইন্টার‍্যাকশনস" নামক বই প্রকাশ করেন এবং ২০১০ সালে বের করেন "ডিজাইনিং মিডিয়া" নামক আরেকটি বুই।


নাসা গ্রিড কম্পাস ল্যাপটপকে মহাশূন্য অভিযানে ব্যবহার কর

নকশাবিদ হিসেবে তার সারাজীবন কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ২০০৯ সালে ন্যাশনাল ডিজাইন অ্যাওয়ার্ড থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১০ সালে প্রিন্স ফিলিপ ডিজাইনার পুরস্কার পান।

তিনি অ্যালেক্স এবং এরিক নামক দুই সন্তান এবং স্ত্রী ক্যারিনকে রেখে চলে গেলেন।

মগরিজের সম্মানে কুপার-হিউয়েট একটি ভিডিও ট্রিবিউট তৈরি করেছে এখানে সেটা দেয়া হল-