শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৫০০ মডেম প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়

(প্রিয় টেক) শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে তোলার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তি উপকরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার স্কুল, কলেজ ও মাদরাসায় ইন্টারনেট সংযোগের জন্য সংযোগসহ ২০ হাজার পাঁচশ মডেম দেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের এই মডেম ক্রয় করবে। গ্রামীণফোন থেকে ক্রয় করা সীমসহ প্রতিটি মডেমের দাম পড়বে ৬৭৫ টাকা। এছাড়া মাসিক সংযোগ ফি থাকছে ৩১৭ টাকা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত টেন্ডারে জিতেই গ্রামীণফোন এ বিশাল পরিমাণ মডেম সরবরাহ করবে। সিটিসেলসহ আরো অনেকে অংশ নিয়েছিল টেন্ডারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর রূপসী বাংলা হোটেলে দুপুর ১টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও এটুআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খান। এছাড়া গ্রামীণফোনের প্রধান নির্বাহীসহ অনেকেই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
গ্রামীণফোনের সাথে মডেম সরবরাহের চুক্তি স্বাক্ষর করবেন, এই প্রকল্পের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কয়েকদিনের মধ্যেই মডেমগুলো সরবরাহ করবে গ্রামীণফোন।
এর আগে গত জুন মাসে টেশিসের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছিল ২০ হাজার পাঁচশ’ প্রতিষ্ঠানে ল্যাপটপ সরবরাহের জন্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পর শুরু হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মডেম বিতরণের কাজ। শিক্ষা মন্ত্রণালয় পক্ষ আশাবাদ ব্যক্ত করা জানানো হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে মডেম প্রদান করা ফলে শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তি জ্ঞান অনেকাংশে বৃদ্ধি পাবে। তারা প্রযুক্তি নানা নতুন বিষয় সম্পর্কে ধারনা লাভ করবে। তরুণরাই আগামী দিনের দেশে জন্য কাজ করবে। তাদেরকে যদি প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তোলা না যায় তাহলে দেশ কোন দিন এগিয়ে যাবে না।










