বাসা বাড়ির নিরাপত্তার জন্য সোয়ানের আট ক্যামেরা ভিত্তিক ট্রু ব্লু ৪০০০

(প্রিয় টেক) ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা যে কত ভালো সেটা আর ব্যাখ্যা করে বলার দরকার মনে করছি না। শক্ত কাঠের দরজা আর লোহার জানালা থাকা স্বত্বেও আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারছিনা। এর প্রধান কারণ জনসংখ্যার আধিক্য এবং প্রমাণের অভাব। ফলে অপরাধী ধরা পরলেও অনেক সময় ছাড়া পেয়ে যাচ্ছে, ফলে তারা হয়ে উঠছে বেপরোয়া। আর এ ক্ষেত্রে সাহায্য করতে পারে ভিডিও নিরাপত্তা ব্যবস্থা। সোয়ানের ট্রুব্লু ৪০০০ এরকম একটি ডি১ ডিভিআর ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা।

সোয়ানের নতুন এই ডি ১ ডিভিআর এর সাথে আপনি পাবেন আটটি ক্যামেরা, যা আপনার বাড়ির চারপাশকে পর্যবেক্ষণে সহায়তা করবে। আর ক্যামেরাগুলো ৪৮০X৭০৪ পিক্সেলের হবার কারণে আপনাকে দিবে ডিভিডি মাণের পরিষ্কার ছবির নিশ্চয়তা। প্রতিটি ক্যামেরায় "নাইট ভিশন" সুবিধা থাকায় রাতের বেলা আলো ছাড়া সর্বোচ্চ ৬৫ ফিট দূরত্ব পর্যন্ত নজর রাখতে পারবে।
এছাড়া সোয়ানভিউ অ্যাপের মাধ্যমে আপনি আপনার অ্যানড্রয়েড, ব্ল্যাকবেরি, আইওএস, উইন্ডোজ মোবাইল ৬ এবং সিম্বিয়ান ভিত্তিক মোবাইল ব্যবহার করে সরাসরি বাড়ির নিরাপত্তা ব্যবস্থার উপর লক্ষ্য রাখতে পারবেন। ক্যামেরার সাহায্যে তোলা ভিডিওগুলো এইচডিএমআই অথবা ভিজিএর মাধ্যমে যে কোন স্ক্রিনে এবং ইউএসবি, ই-সাটা অথবা নেটওয়ার্ক স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে ক্রমাগত রেকর্ডিং করলে এক টেরাবাইট হার্ড ড্রাইভে ৩০ দিনের ভিডিও সংরক্ষণ করা যাবে আর মোশন সেন্সর অন করা থাকলে আরো বেশিদিন।
চারটি ক্যামেরা এবং ৫০০ গিগাবাইট হার্ড ড্রাইভ সহ বেজ মডেল ডিভিআর ৪-৪০০০ মডেলটির মূল্য $৫৪৯.৯৯ মার্কিন ডলার আর ১ টেরাবাইট হার্ড ড্রাইভ এবং আট ক্যামেরা বিশিষ্ট ডিভিআর ৮-৪০০০ মডেলটির মূল্য $৭৪৯.৯৯ মার্কিন ডলার।













