তারেক মাসুদের মুক্তির গান নিয়ে ওয়েবসাইট

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তির গান চলচ্চিত্র নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে মুক্তির গান সম্পর্কিত বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে। মিডিয়া টেক্সট কমিউনিকেশনের সহযোগিতায় তৈরি ওয়েবসাইটটির ঠিকানা


এই সাইটে মুক্তির গান ছাড়াও তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত প্রামান্যচিত্র মুক্তির কথা ও নারীর কথা সম্পর্কেও নানা তথ্য রয়েছে।

ওয়েবসাইট সম্পর্কে ক্যাথরিন মাসুদ বলেন, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। যেখানে মুক্তির গান সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সারাবিশ্বের মানুষকে মুক্তির গান সম্পর্কে তথা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে চাই। তিনি আরো বলেন, তারেক মাসুদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আগামীতে তারেক মাসুদ নিয়ে বিভিন্ন পরিকল্পনা আছে।

উল্লেখ্য ২০১১ সালের ১৩ আগস্ট তার নতুন ছবি কাগজের ফুল এর শুটিংয়ের জায়গা দেখে ফেরার সময় মানিকগঞ্জের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন স্বপ্নচারী মানুষ মারা যায়।
তারেক মাসুদ বেশ মাটির ময়না, মুক্তির গান, রানওয়েসহ বেশ কিছু ভালো সিনেমা তৈরি করেছেন।

প্রিয় টেকের পক্ষ থেকে তার প্রথম মৃতুবাষির্কীতে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ প্রকাশ করছে