ভবিষ্যতের স্বাস্থ্যসেবা এখন আপনার হাতের মুঠোয়!

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) ধরুন, রাতবিরেতে আপনার পরিবারের কারো কোন জরুরি শারীরিক ইনফেকশন হল। আপনি থাকেন উত্তরা? আপনার ডাক্তার বললেন তিনি এখন ধানমণ্ডি। অনেক কষ্টে রাতটা কোনমতে পার করলেন। সকালে বেরিয়েই ফেঁসে গেলেন মহা জ্যামে। আপনার আসতে বারটা বাজল। তারপর রোগীদের সিরিয়ালে বসলেন। এ অপেক্ষা যেন আর শেষ হয় না! অবশেষে ৫ টা বাজে ডাক্তারের দেখা মিলল। ততক্ষণে ভাবুন তো আপনার রোগীর মানুষিক ও শারীরিক অবস্থা কি হবে।

বিজ্ঞানের এই অভূতপূর্ব অগ্রগতিতে বেড়েছে চিকিৎসা সেবার মান। সাথে বেড়েছে ডাক্তার, হাসপাতাল। রোগ নির্ণয়ের ব্যবস্থাপনাও যথেষ্ট আধুনিক হয়েছে। কিন্তু শুধুই কি তাই? মানুষও বেড়েছে লাখে লাখে। ফলে দীর্ঘ লাইন এড়িয়ে ডাক্তারের দেখা পাওয়া অসম্ভব হয়ে পড়ছে।

কেমন হয় যদি আপনি আপনার স্মার্ট ফোনের কোন অ্যাপসের বদৌলতে ভিড় এড়িয়ে ডাক্তারের সেবা পান? যদি আপনার রোগীর ইনফেকশনের ছবি ও লক্ষণ আপনি কোন অ্যাপসের সাহায্যে আপলোড করে জরুরি মুহূর্তে ডাক্তারের সেবা নিতে পারেন। এতে আপনার ও রোগীর দুয়েরই মঙ্গল।

রক হেলথের গবেষকেরা জানিয়েছেন বাজারে এ ধরণের সুবিধা দিতে সক্ষম এমন ১৩ হাজার অ্যাপ রয়েছে কিন্তু শুধু না জানার কারণে এই সুবিধা গ্রহণ করতে পারছে না রুগী বা তার আত্মীয়স্বজনেরা। যদিও এখনও অনেক পথ যাবার আছে তবুও বর্তমান এই অ্যাপস গুলো মেডিক্যাল সেবার ধারনাই বদলে দিতে যথেষ্ট।

গ্রেটিস্ট এর প্রধান গবেষণা কর্মকর্তা ডেভিড টাও বলেন “মোবাইল হেলথ, হেলথ কেয়ার এর স্থানান্তর নয় বরং এর সহযোগী, তিনি আরও বলেন এই অ্যাপস গুলো ডাক্তারদের সাথে রোগীদের যোগাযোগ আরও সহজ করে দেবে।’’

মোবাইল হেলথ কেয়ারের পাওয়ার ও অগ্রগতি নিয়ে নিচে থাকছে একটি তথ্যচিত্র-