স্টিভ জবসকে সম্মাননা জানাবেন ওবামা

(প্রিয় টেক) অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসকে সম্মাননা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রাতে যুক্তরাষ্ট্রের স্টেট অফ দ্যা ইউনিয়ন অ্যাড্রেস অনুষ্ঠানে এই সম্বর্ধনা দেয়া হবে। স্টেট অফ দ্যা ইউনিয়ন অ্যাড্রেস হচ্ছে জাতির উদ্দেশ্যে দেয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বার্ষিক ভাষণ যেখানে গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার বিশেষ অতিথি হিসেবে সেখানে যোগ দেবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস। আমন্ত্রিত অতিথিদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা না হলেও টাইমের ফাঁস করা তালিকায় দেখা গেছে এবার লরেন পাওয়েল এবং অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা মাইক ক্রিগারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা এবং প্রযুক্তি দুনিয়ার অন্যতম মহীরুহ স্টিভ জবস ক্যান্সারের সাথে দীর্ঘ এক বছরের লড়াই শেষে গত ১৫ অক্টোবর মারা যান। তার স্ত্রী লরেন পাওয়েল জবস সম্পর্কে হোয়াইট হাউসের অফিসিয়াল জীবনবৃত্তান্তে বলা হয়েছে তিনি বর্তমানে এমারসন কালেকটিভ নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। প্রতিষ্ঠানটি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে।












