স্পর্শ পর্দা বিশিষ্ট আসুসের তিনটি বাজেট বান্ধব ল্যাপটপ

(প্রিয় টেক) বাংলাদেশের বাজারে আলট্রাবুকের উচ্চমূল্য এবং অভাব লক্ষ্য করা গেলেও উন্নত বিশ্বে এই ডিভাইসগুলোর মূল্য কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। আর এই ক্রম নিম্নগামী মূল্যকেও আঘাত হেনেছে পিসি নির্মাতা আসুস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি বেশ কটি হালকা ওজনের স্পর্শপর্দা বিশিষ্ট ল্যাপটপ বাজারজাত করার ঘোষণা প্রদান করেছে। আর এই ল্যাপটপগুলোর মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বেশ আক্রমণাত্মক মনোভাবের দৃষ্টান্ত দিয়েছে।

যাই হোক, ভিভোবুক নামে আসুস ১১", ১৪" এবং ১৫" তিনটি আকৃতিতে ল্যাপটপগুলো বের করবে প্রতিষ্ঠানটি। ১১.৬" ভিভোবুক কিউ ২০০ ল্যাপটপটির মূল্য মাত্র $৪৯৯ মার্কিন ডলার এবং চালিত হবে ইন্টেলের কোর আই ৩ প্রসেসর দ্বারা। ১৪" ভিভোবুক এস ৪০০ নামক ল্যাপটপটির মূল্য $৫৯৯ মার্কিন ডলার আর ১৫" এস ৫০০ মডেলটির মূল্য $৬৪৯ মার্কিন ডলার।

১৪ এবং ১৫" মডেল দুইটি কোর আই ৫ এবং আই ৭ কনফিগারেশনে পাওয়া গেলেও স্পেক শুরু হবে কোর আই ৩ থেকে। ডিজাইনের দিক থেকে বর্তমান প্রজন্মের জেনবুকের মত বলে মনে হলেও থাকছে না ১০৮০পি স্ক্রিন এবং সলিড-স্টেট স্টোরেজের মত হাই-এন্ড বৈশিষ্ট্যগুলো।


















