News

এইচটিসি ঘোষনা দিল স্বল্পমূল্যের স্মার্টফোন 'ডিজায়ার ২০০' এর

এসপ্তাহেই আপনাদের জানিয়েছিলাম এইচটিসির নতুন স্বল্পমূল্যের এন্ট্রিলেভেল স্মার্টফোন 'ডিজায়ার ২০০' এর তথ্য ফাঁশ হওয়ার কথা। তাইওয়ানের একটি ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই স্মার্টফোনটির তথ্য ফাঁশ হয়। এবার এইচটিসিই ঘোষনা দিল তাদের নতুন এই স্মার্টফোনটির।

গুগল হেলমেট?

(প্রিয় টেক) একটি হাইটেক ড্যাশবোর্ড ব্যবহার করে গাড়ীর ড্রাইভার একটি চমৎকার ন্যাভিগেশন সিস্টেম ও ভয়েস কন্ট্রোল এর মাধ্যমে পেতে পারে আরামদায়ক পরিবেশ। কিন্তু মোটরসাইকেল আরোহীদের জন্য এখনও তেমন হাইটেক কিছুই আবিষ্কৃত হয়নি। ম্যাপ দেখতে হলে আপনাকে রাস্তার পাশে থেমে যেতে হবে, জিপিএস সিস্টেম দেখার জন্য পোহাতে হবে মনযোগের ঝামেলা।

সৌদিতে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ সার্ভিস

(প্রিয় টেক) ভাইবারের পর এবার স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিতে যাচ্ছে সৌদির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি কমিশন।

স্যামসাং গ্যালাক্সি নোট ৮ বাজারে আসছে ২১ জুন

(প্রিয় টেক) AT & T স্যামসাং এর গ্যালাক্সি নোট ৮.০ এর দাম ও কবে থেকে পাওয়া যাবে তার ঘোষণা দিল।

জানা গেল মাইক্রোম্যাক্সের 'ক্যানভাস ৪' এর স্পেসিফিকেশন

(প্রিয় টেক) এ সপ্তাহেই মাইক্রোম্যাক্স তাদের পরবর্তী ফ্লাগশিপ স্মার্টফোন ক্যানভাস ৪ এর ঘোষনা দিয়েছে। তবে এখনো তাদের কাছ থেকে ক্যানভাস ৪ এর স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তবে এবার প্রযুক্তি পোর্টাল GizChai প্রকাশ করল ক্যানভাস ৪ এর স্পেসিফিকেশন। একই সাথে তারা ডিভাইসটির তিনটি ছবিও প্রকাশ করেছে।

নরসিংদীতে রবির উদয় এসএমই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

(প্রিয় টেক) মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড নরসিংদীর একটি হোটেলে সম্প্রতি রবি উদয় এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) গ্রাহক সমাবেশের আয়োজন করেছে। এতে উদয় পোস্টপেইড এসএমই গ্রাহকদের সাথে সরাসরি সাক্ষাতের পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনার সুযোগ পেয়েছে রবি।

একনেকে বৈঠকে গ্রামে প্রযুক্তি সুবিধা পৌঁছাতে প্রকল্প অনুমোদন

(প্রিয় টেক) গ্রামাঞ্চলে তথ্য যোগাযোগ ও আধুনিক প্রযুক্তি সুবিধা সম্প্রসারণে পাঁচশ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে দিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।

গ্রামীণফোন এবং বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারা ঢাকায়

(প্রিয় টেক) দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং দ্বিতীয় সেরা অপারেটর বাংলালিংকের দুই শীর্ষ কর্মকর্তা এখন ঢাকায়।

পাইরেসি থেকে বাঁচতে অনলাইন মুখি বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি

(প্রিয় টেক) প্রত্যেকটি ক্ষেত্রে অনলাইনের বিকল্প নেই তার আবারও প্রমাণ হলো। বাংলাদেশে পাইরেসির কারণে অডিও ব্যবসা অনেকটা ঝিমিয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অডিও ইন্ডাস্ট্রিকে বাঁচাতে প্রযোজনা সংস্থাগুলো বাধ্য হয়েই ওয়েবসাইটে অ্যালবাম মুক্তির ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করেছে। এর আগে ব্যক্তি উদ্যোগে কয়েকজন শিল্পী অনলাইনে অ্যালবাম মুক্তি দিলেও বিভিন্ন অডিও প্রযোজনা সংস্থা এবারই প্রথম অনলাইনে অডিও ইন্ডাস্ট্রির শুভ সূচনা করতে যাচ্ছে।

টেলিযোগাযোগসেবার তরঙ্গমূল্য নির্ধারণে নতুন নীতিমালা হচ্ছে

(প্রিয় টেক) টেলিযোগাযোগসেবায় ব্যবহূত তরঙ্গের মূল্য নির্ধারণে নতুন নীতিমালা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিদ্যমান নীতিমালায় সব ধরনের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য তরঙ্গমূল্য নির্দিষ্ট না থাকায় নতুন এ নীতিমালা করা হচ্ছে। এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের উদ্যোগ নেয়া হয়েছে।