রেটিনা ডিসপ্লে সমৃদ্ধ হয়ে এবার আসছে ১৩.৩" ম্যাক বুক প্রো

PriyoTech's picture

(প্রিয় টেক) রেটিনা প্রযুক্তি ভিত্তিক ডিসপ্লে সমৃদ্ধ হয়ে ১৩" ম্যাকবুক প্রো উৎপাদন করছে অ্যাপল। এনপিডি ডিসপ্লেসার্চের একজন বিশেষজ্ঞ একথা জানিয়েছেন। চতুর্থ প্রান্তিকেই অ্যাপল রেটিনা প্রযুক্তি ভিত্তিক ১৩.৩" ম্যাকবুক প্রো বের করতে চলেছে বলে উল্লেখ করেন ডিসপ্লেসার্চের বিশেষজ্ঞ রিচার্ড শিম।

তবে ঠিক কবে অ্যাপল ম্যাকবুকের এই সংস্করণটি বের করতে চলেছে সে ব্যাপারে নির্দিষ্ট কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে শিম এর মতে আইপ্যাড মিনি বের করার পর এ বিষয়ে ঘোষণা অ্যাপল দিতে পারে। তবে এ ব্যাপারে শক্ত কোন প্রমাণ এখনো পাওয়া যায় নি।

শিমের মতে ১৩.৩ সংস্করণে অ্যাপল ২৫৬০X১৬০০ পিক্সেল ঘনত্বের পর্দা ব্যবহার করবে। ম্যাকবুক প্রো'র ১৫.৪" সংস্করণে ২৮৮০X১৮০০ রেজ্যুলুশনের ডিসপ্লে ব্যবহার করা হয়।

এদিকে গুগল তার নেক্সাস ১০"তেও ২৫৬০X১৬০০ পিক্সেল ঘনত্বের ডিসপ্লে ব্যবহার করবে বলে জানিয়েছে।

১৩" ম্যাকবুক প্রো এর মূল্য ২১৯৯ মার্কিন ডলারের নিচে থাকবে বলে ধারণা করা যাচ্ছে।