আবারও উড়ছে দোয়েল

(প্রিয় টেক) আবারো উড়ছে দোয়েল। আবার নতুন ভাবে বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি। দেশি ব্র্যান্ডের ল্যাপটপ দোয়েল নিয়ে দেশের সাধারণ প্রযুক্তি প্রেমীদের যেমন প্রত্যাশা ছিলো অনেক বেশী তেমনি প্রত্যাশার সাথে প্রাপ্তির অমিল ছিলো অনেক বেশী। আশা খুব সামান্যই পূরণ করতে পেরেছিলো দেশিয় ল্যাপটপ দোয়েল। বাস্তবে এ ব্র্যান্ড নিয়ে তৈরি হয়েছে গ্রাহক অসন্তুষ্টি। সেই অসন্তুষ্টি দুর করে নতুন ভাবে আবার উড়ছে দোয়েল।

অক্টোবর মাসে প্রথমে ৪টি মডেল নিয়ে যাত্রা শুরু হয় দোয়েলের। ভিন্ন ভিন্ন মডেল, মান এবং দামের এই দোয়েল শুরুতে বাজারে ছাড়া হয়। বাজারে আসার কিছু দিনের মধ্যে সবচেয়ে কমমূল্যের ‘দোয়েল-২১০২’ মডেলের উৎপাদন এবং বিপণন বন্ধ হয়ে যায়।
দেশিয় ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেশিস সূত্র জানা গেছে নতুন আঙ্গিকে দুটো মডেলের ল্যাপটপ তারা আবারো বাজারজাত করবে। টেশিস মানোন্নয়ন করে ‘অ্যাডভান্সড-১৬১২১৩’ মডেল ৪২ হাজার ৩০০ টাকা (কালো রঙ) এবং ‘প্রাইমারি-২১০২’ মডেল ১০ হাজার ৫০০ টাকায় সরকারি ল্যাপটপ দোয়েলের বিপণন কার্যক্রম আবারও শুরু করেছে।
আগের সংস্করণের তুলনায় এবার কিছূটা গতিশীল করে তৈরি করা হয়েছে ২১০২ মডেলকে। প্রসেসরে এসেছে ৮০০ মেগাহার্টজ গতি। অপারেটিং সিস্টেমে আছে উইন্ডোজ সিই(৬.০) সংস্করণ। সঙ্গে অ্যানড্রয়ডো আছে। মূল পর্দা ১০ ইঞ্চি এলসিডি (১০২৪X৬০০) পিক্সেল। ৫১২ এমবি র্যাম। বাড়তি সংযোজন ১৬ জিবি পর্যন্ত ফ্ল্যাশ স্টোরেজ। দাম ১০ হাজার ৫০০ টাকা।
অগ্রণী গ্রাহকদের চাহিদা বিবেচনা করে দোয়েল এবার অ্যাডভান্সড মডেলটির (১৬১২১৩) নতুন সংস্করণ বের করেছে। ইন্টেল কোরআই(৩) প্রসেসরের এ ল্যাপটপে আছে ৪ জিবি ডিডিআর(৩) র্যাম। মূল পর্দা ১৪ ইঞ্চির লেড ব্যাকলাইটযুক্ত। এ ছাড়াও ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, সুপার মাল্টি ডিভিডি, শক্তি সঞ্চালনে ৬ সেলা ব্যাটারি আছে। দাম ৪২ হাজার ৩০০ টাকা। অ্যাডভান্সড মডেল (১৬১২১৩) সঙ্গে বাড়তি উপহার হিসেবে থাকছে দোয়েল ব্র্যান্ডের ব্যাগ, ৮ জিবি পেনড্রাইভ এবং অপটিক্যাল মাউস। একেই সাথে আগের মডেল গুলো ক্রেতা চাইলে নিদিষ্ট শো-রুম থেকে কিনতে পারবেন।

এরই মধ্যে টঙ্গী ছাড়াও রমনার এবং গুলিস্তানের টেশিস বিক্রয় কেন্দ্র থেকে দোয়েলের এ দুটি নির্দিষ্ট মডেলের বিক্রি শুরু হয়েছে। তবে টেশিস নির্ধারিত বিক্রয় কেন্দ্র ছাড়া দোয়েল ল্যাপটপ না কিনতে জনসাধারণকে পরামর্শ দিয়েছে সরকার। আগ্রহীরা (৯৫৬৯৯৫৫, ০১৭১২ ৭২৯৯৮২) এ দুটি নম্বরে ফোন করলে দোয়েল সম্পর্কে তথ্য জানতে পাবেন।
এদিকে দোয়েলের দেশি উৎপাদন সূত্র জানিয়েছ, এ মুহূর্তে টঙ্গীর টেশিস উৎপাদন কারখানায় দোয়েল তৈরি হচ্ছে খুবই ধীরগতিতে। পণ্যের সরবরাহ কমতি এর প্রধান কারণ। এ মুহূর্তে গুলিস্তানের বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার থেকে দোয়েল বিক্রি কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়েল ল্যাপটপে বিপণন কার্যক্রম উদ্বোধন করেন। এরপরই ১০ হাজার টাকায় স্বল্পসংখ্যক নেটবুকের বিতরণ শুরু হয়।
টেলিফোন শিল্প সংস্থার বিক্রয় ও সেবা কেন্দ্র :
টেশিস গেট, গাজিপুর। ফোন : ০১৭১৮৩৩১০৭৭
বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার (২য় তলা), গুলিস্থান, ঢাকা। ফোন : ০১৬৮৩৩৯৯৭৩০
ই-মেইল
ওয়েবসাইট








