গোনোট - অ্যানড্রয়েড ভিত্তিক নেটবুক

(প্রিয় টেক) বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যের এবং অ্যানড্রয়েড ভিত্তিক গোনোট নামে নেটবুক নিয়ে এলো ইরগো ইলেকট্রনিক্স। স্পর্শপর্দা ভিত্তিক নেটবুক হবার কারণে প্রতিষ্ঠানটি একে নেটবুক এবং ট্যাবলেটের সংমিশ্রণে তৈরি করা এক অনন্য ডিভাইস হিসেবে অভিহিত করেছে।

আইস ক্রিম স্যান্ডউইচ ভিত্তিক ১০" ডিসপ্লেতে রেজ্যুলুশন হিসেবে ব্যবহার করা হয়েছে ১০২৪X৬০০, ১.২ গিগাহার্জের আর্ম রকচিপ আরকে ২৯১৮, ১ গিগাবাইট র্যাম এবং ৮ গিগাবাইট স্টোরেজ। তবে মাইক্রোএসডি স্লট থাকায় স্টোরেজের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হবে। এছাড়া বক্স.কমের সহায়তায় বিনামূল্যে পাঁচ গিগাবাইট ক্লাউড স্টোরেজ দেয়া হয়েছে। যা অন্যান্য অবকাঠামো থেকে প্রবেশ করা যাবে।

নেটবুকটিতে অ্যানড্রয়েড ভিত্তিক কিংসফট অফিস দেয়া হয়েছে, যা ব্যবহার করে মাইক্রোসফট অফিসের ডক, পিপিটি এবং এক্সএলএস ফাইল তৈরি, এডিট এবং সেভ করা সম্ভব হবে। গুগল প্লে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল এবং ভিজিএ ক্যামেরার মাধ্যমে স্কাইপি ব্যবহার করে ভিডিও চ্যাট করা সম্ভব হবে।

এছাড়া চারটি ইউএসবি ২.০ পোর্ট এবং একটি ভিজিএ ক্যামেরা রয়েছে। সেপ্টেম্বর মাসে বাজারে যাবে ল্যাপটপটি। মুল্য £১৫০ পাউন্ড।









