আসুসের কোরআই ৫ নতুন ল্যাপটপ

(প্রিয় টেক) গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের নতুন এ৪৩ই মডেলের আকর্ষণীয় সাজের ল্যাপটপ।

লাল ও নীল এই দুই রঙের আবরণে ল্যাপটপটি বর্তমানে পাওয়া যাচ্ছে, যা কাজের পাশাপাশি ফ্যাশনে নতুন মাত্রা যোগ করে। ২.৫ গিগা হার্জ গতির ইন্টেল ২য় প্রজম্মের কোরআই-৫ প্রসেসরের এই ল্যাপটপটিতে রয়েছে ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ১৪ ইঞ্চির ডিসপ্লে, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), গিগাবিট ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, বিল্ট-ইন স্পিকার, মাইক্রোফোন, ২টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি ইউএসবি ৩.০ পোর্ট, ১টি এইচডিএমআই পোর্ট, মেমোরী কার্ড রিডার প্রভৃতি।
আসুসের নতুন এই ল্যাপটপের মূল্য রাখা হয়েছে ৪৯ হাজার টাকা। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন ০১৭১৩২৫৭৯৪২ নম্বরে।
সংবাদ বিজ্ঞপ্তি









