দেশের বাজারে এলো এইচপি'র এনভি ৬

(প্রিয় টেক) সনামধন্য কম্পিউটার নির্মাতা এইচপির ফ্ল্যাগশিপ মডেল হিসেবে পরিচিত এনভি সিরিজের ৬-১০১১টিএক্স মডেলটি এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন এই ল্যাপটপটি বাংলাদেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।

বাজারে আসা নতুন এই ল্যাপটপ সম্পর্কে জানতে চাইলে স্মার্ট টেকনোলজিস থেকে বিস্তারিত জানানো হয়। তারা বলেন, নতুন এই ল্যাপটপে রয়েছে ইন্টেল সেকেন্ড জেনারেশন কোর আই ৫ ২৪৬৭এম প্রসেসর, জেনুইন উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ ও ৩২ গিগাবাইট এসএসডি (সলিড স্ট্রেইট ড্রাইভ) মেমোরি এবং ১৫.৬ ইঞ্চি এলইডি ডায়াগোনাল হাই-ডেফিনিশন ডিসপ্লে।
এই ল্যাপটপটির অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে এটিআই ৭৬৭০এম মডেলের ২ গিগাবাইট গ্রাফিক্স কার্ড। ফলে গ্রাফিক্স ডিজাইনের কাজ কিংবা সিনেমা দেখার জন্য বেশ উপভোগ্য হতে পারে। তাছাড়াও যারা ল্যাপটপ নিয়ে দূরদূরান্তে ঘুরে বেড়ান তাদের জন্য এই ল্যাপটপে পাওয়া যাবে ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ।
বর্তমানে ল্যাপটপটির মূল্য ৯৫ হাজার টাকা। ল্যাপটপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ০১৭৩০৩১৭৭৬৩ নম্বরে ফোন করে জানতে তথ্য জানা যাবে।











