আসুসের নতুন কোরআই-থ্রি ল্যাপটপ

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বখ্যাত আসুসের এ৪৪এইচআর মডেলের নতুন কোরআই-থ্রি ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড।

২.৩ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-থ্রি প্রসেসরের এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল এইচএম৬৫ চিপসেট, ২জিবি ডিডিআর-থ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, ১জিবি ভিডিও মেমোরীর গ্রাফিক্স ইঞ্জিন, ১৪ ইঞ্চির ডিসপ্লে, এইচডি অডিও, গিগাবিট ল্যান, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, মেমোরী কার্ড রিডার, ৩টি ইউএসবি ২.০, ১টি এইচডিএমআই, ১টি ভিজিএ পোর্ট প্রভৃতি।

নতুন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে ৪৬ হাজান ৫০০ টাকা। নতুন এই ল্যাপটপ পাওয়া যাবে দেশের সব প্রযুক্তি মার্কেটে। ফোন করে যোগাযোগ করতে পারেন ০১৭১৩২৫৭৯৪২ এই নম্বরে।

Tags: