সনির আইভি ব্রিজ প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপ

(প্রিয় টেক) আইভি ব্রিজ প্রসেসর উন্মোচনের কথা ঘোষণা দিতে না দিতেই পিসি নির্মাতা সনি এই প্রসেসর নির্ভর ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে। সনি অস্ট্রেলিয়ার সূত্রানুযায়ী ভায়ো ই সিরিজের ১৪পি মডেলটিতে এর আগে আই থ্রি প্রসেসর ব্যবহার করেছে। এর বদলে দেয়া হয়েছে তৃতীয় প্রজন্মের ২.১ গিগাহার্জের আই ৭-৩৬১২কিউএম প্রসেসর, টার্বো বুস্ট অন থাকলে যার গতি হবে ৩.১ গিগাহার্জ।

১৪ ইঞ্চি স্ক্রিনে রয়েছে ১৬০০x৯০০ রেজ্যুলেশন এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে ইন্টেল এইচডি ৪০০০ ও এএমডির র্যাডিওন এইচডি ৭৬৭০ এম কার্ড। ৭৫০ গিগাবাইট হার্ড ড্রাইভ, ৪ গিগাবাইট র্যাম, ইউএসবি ২.০ ও ৩.০, কার্ড রিডার ইত্যাদি।
ইন্টেল আইভি ব্রিজ কোর আইসেভেন প্রসেসর এবং সাথে এএমডি গ্রাফিক্স কার্ড থাকায় ল্যাপটপটি অত্যন্ত শক্তিশালি এবং দক্ষ। ল্যাপটপটি বেশ ভারি (৫.১৭ পাউন্ড)। সনি অস্টেলিয়া ব্যাটারির স্থায়িত্বকাল ৫.০ ঘণ্টা বলে উল্লেখ করেছে। তবে বড় ব্যাটারি নিলে সর্বোচ্চ ৮.৫ ঘণ্টা চলবে বলে উল্লেখ করেছে। ল্যাপটপটি কালো এবং সাদা রঙ্গে পাওয়া যাবে।
অ্যালুমিনিয়াম ধাতুতে তৈরি এই ল্যাপটপটির মূল্য অস্ট্রেলিয়ান ডলারে $১৫০০ ($১৬০৮ মার্কিন)।













