ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট হ্যাক

Mizanur Rahman Sohel's picture

(প্রিয় টেক) ভারত ও মিয়ানমারের হ্যাকাররা থেমে থেমে বাংলাদেশের ওয়েবসাইটে নিয়মিত হামলা করছে। তথাকথিত রোহিঙ্গা ও সমুদ্র দখল ইস্যুকে টার্গেট করেই তাদের এই হামলা বলে তারা বরাবর জানিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট হ্যাক করেছে মিয়ানমারের হ্যাকাররা।

DRU.JPG

একই সাথে তারা ট্যুরিজম বোর্ড, নিলয় টেলিকমসহ আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাইট হ্যাক করে। তবে ট্যুরিজম বোর্ড ও নিলয় টেলিকম হ্যাকিং থেকে উদ্ধার হতে পারলেও এখন পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট হ্যাক অবস্থায় রয়েছে।

মিয়ানমার হ্যাকারস ইউনিটিম সাইটটি হ্যাক করেছে বলে সাইটটিতে লেখা রয়েছে। তবে এসব সাইট হ্যাক করছে একাধারে মিয়ানমার সাইবার আর্মি, ব্লিঙ্ক হ্যাকার গ্রুপ, মিয়ানমার ক্র্যাকিং টিম, টিম ডেস্ট্রয়ার আর্মি, ইন্ডিশেল এবং ইন্ডিয়ান সাইবার আর্মিসহ আরো কয়েকটি সাইবার হ্যাকার টিম।

মিয়ানমার হ্যাকারস ইউনিটিম ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইটে হ্যাক করার পর মিয়ানমারের পতাকা ঝুলিয়ে দিয়েছে। এবং সেখানে বাংলাদেশের ওয়েবসাইট হ্যাকিং এর যুক্তি তুলে ধরা হয়েছে।

হ্যাক করা সাইটে তারা বলেছে, এটা কোনো হুঁশিয়ারি নয়, মাত্র শুরু। বাংলাদেশের সাইট তারা কেন হ্যাক করছে তার কারণ প্রসঙ্গে হ্যাকরা সাইটটিতে লিখেছে, বাংলাদেশ সরকার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা নিয়ে যে মিথ্যাচার করছে, তা স্বীকার করতে হবে। রোহিঙ্গা শব্দটার কোনো অস্তিত্ব নেই।

তারা আরো লিখেছে, বাংলাদেশের অবৈধ বাসিন্দাদের জন্য এই শব্দটা প্রযোজ্য, যারা আল-কায়েদাসহ আন্তর্জাতিক সন্ত্রাসী দলগুলোর সঙ্গে জড়িত। তারা আমাদের দেশের ভূমি দখল করতে চায়, যা আমরা বার্মিজ জনগণ কখনোই মেনে নেবো না। তারা (রোহিঙ্গারা) নিজেদের একটা পরিচয় চায়, যেটা পেলে তারা নিশ্চিত কাশ্মীরের মতো আমাদের ভূমিও দখল করবে। বাংলাদেশ সরকার এটা জানে। তারপরও তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোয় সহযোগিতা দিয়ে আসছে। সেজন্যই আমরা বাংলাদেশের সাইটগুলোতে আক্রমণ করছি।