ইন্টারনেটে সবচেয়ে বিপজ্জনক তারকা সানি লিওন!

PriyoTech's picture

(প্রিয় টেক) এ বছরের ইন্টারনেটে সবচেয়ে বিপজ্জনক বলিউডি তারকা নির্বাচিত হলেন সাবেক পর্নো তারকা ও বলিউডের অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি ম্যাকাফি পরিচালিত অনুসন্ধান থেকে ইন্টারনেটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারকা হিসেবে উঠে এসেছে সানি লিওনের নাম।

ইন্টারনেটে তাঁকে খুঁজতে গেলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। যেকোনো সার্চ ইঞ্জিনে সানি লিওন নামটি লিখলে ৯.৯৫ শতাংশ আশঙ্কা রয়েছে ম্যালওয়্যারসমৃদ্ধ ওয়েবসাইটের ফাঁদে পড়ার। সম্প্রতি এক খবরে এমন চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে স্ক্রিন ইন্ডিয়া।

বিপজ্জনক তারকা হিসেবে সানির পরেই আছেন ক্যাটরিনা কাইফ। ইন্টারনেটে তাঁকে খুঁজতে গেলে ঝুঁকির মাত্রা ৮.২৫ শতাংশ। গত বছর এ তালিকায় শীর্ষে ছিল ক্যাটরিনার নাম।

এ বছর বিপজ্জনক তারকার তালিকায় তৃতীয় স্থানে আছেন সদ্য বিবাহিত কারিনা কাপুর। ইন্টারনেটে তাঁকে খুঁজলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি ৬.৬৭ শতাংশ। ৬.৫ ও ৫.৫৮ শতাংশ ঝুঁকি থাকায় তালিকার পরবর্তী দুটি অবস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও বিপাশা বসু।

তালিকায় শীর্ষ দশের মধ্যে আরও আছেন বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও পুনম পান্ডে।