আপত্তিকর ছবি প্রকাশ করায় সুইজারল্যান্ডের দৈনিক পত্রিকার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) আপত্তিকর ছবি প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কারণে ফেসবুক এবারে সবার দৃষ্টি আকর্ষণ করল। সাইটটি সুইজারল্যান্ডের স্বনামধন্য দৈনিক পত্রিকা পত্র “ট্রিবিউন দে জেনেভার” ফেসবুক অ্যাকাউন্ট আপত্তিকর ছবি প্রকাশের অপরাধে বন্ধ করে দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, কসমেটিক সার্জারি বিষয়ে একটি প্রতিবেদনের সাথে বিখ্যাত চিত্রকর গুস্তাভ করবেট কর্তৃক অঙ্কিত "দি অরিজিন অফ দি ওয়ার্ল্ড" নামক তৈল চিত্র প্রকাশ করে। ১৮৮৬ সালে অঙ্কিত এই চিত্র কর্মে একটি নারীদেহের নগ্ন দেহ চিত্রায়িত হয়।

প্রতিবেদনটিকে অত্যন্ত গুরুতর বলে দাবী করে সংবাদপত্রটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে ছবি সহ ফেসবুকে খবরটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে ফেসবুক তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।