৪২ বছরে পা দিলো ই-মেইল

Mizanur Rahman Sohel's picture
e-mail-02.jpg

(প্রিয় টেক) ১৯৭১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রোগ্রামার রে টমলিনসন সর্ব প্রথম ই-মেইল আবিষ্কার করেন। দ্রুত যোগাযোগের জনপ্রিয় এই সেবা চলতি অক্টোবরে ৪১ বছর পার করে ৪২ বছরে পা দিল।

ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য পাঠাতে পারে এমন একটি ইলেক্ট্রনিক মেইল সফটওয়্যার ১৯৭১ সালে তৈরি করেন রে টমলিনসন।

এসঅ্যান্ডডিএমএসজি নামে একটি প্রোগ্রাম উন্নয়নের সময় টমলিনসন ই-মেইল লেখা এবং পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। ১৯৭২ সালে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই-মেইল পেতে প্রথম দিকের ই-মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই-মেইলগুলোতে এই সমস্যা নেই। ই-মেইল সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং সংরক্ষন করে পরে পাঠায়। ব্যবহারকারী বা প্রাপককে অথবা কম্পিউটারকে অনলাইনে থাকার প্রয়োজন হয় না শুধু মাত্র কোন ই-মেইল সার্ভারে থাকলেই সচল ই-মেইল ঠিকানা থাকলেই হয়।

e-mail-01.png

একটি ই-মেইল বার্তা তিনটি অংশ নিয়ে গঠিত। বার্তার খাম বা মোড়ক, বার্তার হেডার বা মূল (যেটাতে বার্তা কোথায় এবং কার কাছ থেকে তথ্য থাকে) এবং বার্তা। হেডার মেইল নিয়ন্ত্রনের তথ্য বহন করে, যেটাতে (কম করে হলেও) প্রেরকের ই-মেইল ঠিকানা, এক বা একাধিক প্রাপকের ঠিকানা থাকে। কিন্তু সাধারণত আরো বিস্তারিত তথ্যও থাকে যেমন হেডার বিষয়বস্তুর জন্য একটি ফিল্ড এবং বার্তা প্রেরণের তথ্য, গ্রহণের তথ্য প্রভৃতি।

উৎপত্তিগতভাবে বার্তায় লেখা (৭ বিটের আসকি এবং অন্যান্যগুলো) হল যোগাযোগের মাধ্যম কিন্তু ই-মেইল এখন মাল্টিমিডিয়াও পাঠাতে পারে এবং এটাচমেন্ট (সংযুক্তি) করতে পারে। এটি আরএফসি ২০৪৫ থেকে ২০৪৯এ পাঠানোর একটি প্রক্রিয়া। এই আরএফসি কে এমআইএমই বলে যার অর্থ হল মাল্টিপারপাস ইন্টারনেট মেইল ইক্সটেনশন।

এই মুহুর্তে সারা পৃথিবীতে এ-মেইল ইউজার কতজন? ই-মেইল মার্কেটিং রিপোর্ট নামের একটি জরিপ প্রতিষ্ঠান চলতি বছরের আগস্ট মাসে জানিয়েছে, ২০১২ সালের জুন মাস পর্যন্ত সারা পৃথিবীতে মাইক্রোসফটের হট মেইল, গুগলের জি মেইল এবং ইয়াহুর সব মিলে ১ বিলিয়ন একটিভ ইউজার রয়েছেন।

ওই জরিপে বলা হয়েছে, শুধু গুগলের ব্লগ পোস্টে জুন ২০১২ পর্যন্ত ৪২৫ মিলিয়ন একটিভ ইউজার রয়েছে। অক্টোবর ২০১১ পর্যন্ত হট মেইলের একটিভ ইউজার রয়েছে ৩৫০ মিলিয়ন। এবং অক্টোবর ২০১১ পর্যন্ত ইয়াহুর একটিভ ইউজার রয়েছেন ৩১০ মিলিয়ন।

Tags: