আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ফেসবুক বন্ধ

(প্রিয় টেক) ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্ররা গত দুই সপ্তাহ ধরে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। কারণ হিসেবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছেন কারিগরি সমস্যার কারণে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে খুব তারাতারি সমস্যা কাটিয়ে ওঠা যাবে। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র জানিয়েছেন, এই ইউনিভার্সিটির উপাচার্য একজন স্বাধীনচেতা মানুষ। কিন্তু ইউনিভার্সিটির কিছু রক্ষণশীল ব্যক্তির কথা চিন্তা করেই ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে।
কারণ হিসেবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্রুপ ক্যাপ্টেন (অব.) শাহরুক শামসাদ বলেন, কারিগরি কিছু ত্রুটির কারণে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। আমরা আশা করছি খুব শীঘ্রই সমস্যা দূর হয়ে যাবে।
তবে ওই ইউনিভার্সিটিতে ফেসবুক ছাড়া সকল সাইটেই প্রবেশ করা যাচ্ছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির দর্শন বিভাগের অধ্যাপক তারিক ইসলাম বলেন, শিক্ষার্থীরা ফেসবুকে অতিরিক্ত সময় ব্যয় করে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হয়। তাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিয়েছে। তবে ফেসবুক ও অশ্লীল সাইটগুলো ছাড়া সব সাইট ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষক ও ছাত্ররা ধারণা করছেন, বিতর্কিত সিনেমা ইনোসেন্স অব মুসলিমস নিয়ে যে সমস্যা চলছে, তা এড়াতেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাইটটি বন্ধ করে দিয়েছে।
যখন শিক্ষার্থীরা এ সম্পর্কে প্রশ্ন করে তখন, ইউনিভার্সিটির শিক্ষকরা বলছেন, এটি একটি কারিগরি সমস্যা, যখন এ সমস্যা দূর হয়ে যাবে তখন আবারও ফেসবুক ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া













