অ্যানড্রয়েড ব্যবহারকারীরা প্রতিমাসে ৮৭০ মেগাবাইট ডাটা খরচ করেন!

(প্রিয় টেক) মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানড্রয়েড ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে গড়পড়তায় প্রতি মাসে ৮৭০ মেগাবাইট ডাটা খরচ করেন বলে জানা গিয়েছে। সম্প্রতি এনপিডি পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে। সমীক্ষার তথ্য অনুযায়ী ডাটা ব্যবহারে সবচেয়ে এগিয়ে আছে ১৮-২৪ বছর বয়সীরা। এই শ্রেণীর ব্যবহারকারীরা প্রতি মাসে ১.০৫ গিগাবাইট মোবাইল ডাটা ব্যবহার করে।
আর সবচেয়ে কম ব্যবহারকারীদের বয়স ৫৫ বছরের বেশি। এই শ্রেণীর গ্রাহকেরা প্রতি মাসে ৭৫০ মেগাবাইট ডাটা ব্যবহার করে থাকে। যা সকল শ্রেণীগুলোর মধ্য সর্বনিম্ন।
তবে ওয়াইফাই ব্যবহার করে ডাউনলোড করার হার মোবাইল নেটওয়ার্ক ব্যবহার অপেক্ষা দ্বিগুণ। ব্যবহারকারীরা ওয়াইফাই ব্যবহার করে গড়পড়তায় মাসে ২.৫ গিগাবাইট ডাউনলোড করে থাকে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে প্রতি মাসে এই ডাউনলোডের পরিমাণ ৩.১ গিগাবাইট।
মার্কিন মোবাইল ব্যবহারকারীদের এই ডাটা খরচের হার লক্ষ্য করলেই একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় – ফোর জি এবং মিডিয়া অ্যাপগুলো কিভাবে মানুষের ব্যবহার বদলে দিচ্ছে! বিশেষ করে উপরের তথ্যগুলো যদি দেখি তাহলে বুঝতে পারছি এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে তরুণ প্রজন্ম। এরাই যথেচ্ছভাবে মোবাইল ডাটা ব্যবহার করে থাকে।
যাই হোক এ মুহূর্তে এই আইওএস এর অবস্থানটি ঠিক কোন স্থানে সে সম্পর্কে এখনি কোন তথ্য জানা যায়নি কিন্তু এনপিডি শীঘ্রই এ সংক্রান্ত একটি সমীক্ষা প্রকাশ করবে বলে ওয়াদা করেছে।
আপনার অ্যানড্রয়েড ডিভাইসটি কি পরিমাণ তথ্য খরচ করছে তা জানতে হলে সেটিংস থেকে ডাটা ইউসেজ নির্বাচন করে দেখতে পারেন।














