অ্যাপল তার আইওএস ৬ এর ঘড়ির নকশা নকল করেছে বলে দাবী!

oritro.ahmed's picture

(প্রিয় টেক) সুইজারল্যান্ড এর রাষ্ট্রায়ত্ত রেল যোগাযোগ প্রতিষ্ঠান দাবী করেছে অ্যাপল তাদের নতুন আইওএস ৬ এ ব্যবহৃত ঘড়িটি তাদের ষ্টেশনে থাকা ৬৮ বছরের পুরনো একটা ঘড়ির ডিজাইন থেকে নকল করা হয়েছে।

উভয় ছড়ির আকৃতি গোলাকার এবং উভয় ঘড়িতে সময়ের সংখ্যা গুলো কালো বর্ণের। শুধু মাত্র মূল ঘড়িতে সেকেন্ড এর কাঁটা লাল। কোম্পানিটির একজন প্রতিনিধি বলেছেন, তারা গর্বিত যে অ্যাপল এর মতো একটা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান তাদের পুরনো ঘড়ির মডেল কপি করেছে। তবে রিটো করমান শুক্রবারে মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে জানান যে অ্যাপল এমন একটা কাজ করার আগে তাদের অনুমতি নেয়নি । তিনি আরো যোগ করেন এ জন্য তারা অ্যাপল এর কাছে এ ব্যাপারে একটা চুক্তিপত্র এবং পর্যাপ্ত জরিমানা দাবী করবেন।

তবে সুইজারল্যান্ডের একজন অ্যাপলের প্রতিনিধি এ ব্যাপারে তৎক্ষণাৎ কোন মন্তব্য করতে রাজী হননি।

তবে অ্যাপল এর অতীতে এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে স্বত্ব এবং আইনি জটিলতা সৃষ্টি করার রেকর্ড আছে।