ইউটিউবকে আবারো চিঠি দিয়েছে বিটিআরসি

PriyoTech's picture

(প্রিয় টেক) ইউটিউব (দিল্লী, হংকং এবং সিঙ্গাপুর)কে আবারো চিঠি দিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা - বিটিআরসি। চিঠিতে বলা হয়েছে, ইউটিউব থেকে ‘ইনসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের ভিডিও ফুটেজ তুলে নেওয়া মাত্র বাংলাদেশে ইউটিউব চালু করা হবে। যতো শিঘ্র সম্ভব এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে তাদের প্রতি অনুরোধও জানিয়েছে বিটিআরসি।

নিয়ন্ত্রক সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ইউটিউবের ওপর সার্বক্ষনিক নজর রাখছেন তারা। যে মুহুর্তে তারা বিতর্কিত ভিডিও ফুটেজ তুলে নেবেন সেই মুহুর্ত থেকেই দেশের ইন্টারনেট ব্যবহারকারিরা ইউটিউব দেখতে পাবেন।

তবে এখনই দেশের বিভিন্ন স্থানে ইউটিউব দেখা যাচ্ছে এমন বক্তব্য উড়িয়ে দেন তিনি। বলেন, তাদের নির্দেশনা কার্যকর হয়েছে। তবে প্রযুক্তিকে সব সময় সব লোকের কাছ থেকে ঠেকিয়ে রাখা যায় না। কিছু দুষ্ট লোক হয়তো বিকল্প কোনো পন্থায় ইউটিউবে ঢুকে থাকতে পারেন। তবে সেটি সার্বিক চিত্র নয়।

গিয়াসউদ্দিন আশা করেন খুব শিঘ্রই দেশের মানুষ আবার ইউটিউব দেখতে পাবেন।

উল্লেখ্য যে, কিছু ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীই বর্তমানে ইউটিউব দেখতে পারছেন। বাংলাদেশের আইএসপি-গুলো একাধিক আইআইজি (ইন্টারনেট গেটওয়ে)-এর সাথে যুক্ত। এবং সবগুলো আইআইজি এখনও ইউটিউব বন্ধ করেনি, কিংবা করতে পারেনি। তাই গ্রাহকরা এখনও ইউটিউব ব্যবহার করতে পারছেন।