বাংলাদেশে গুগল-ইউটিউব বন্ধ হতে পারে ॥ সোমবার গুলগকে চিঠি দেবে বিটিআরসি

PriyoTech's picture

(প্রিয় টেক) "ইনোসেন্স অফ মুসলিমস" চলচ্চিত্রে হযরত মুহাম্মদ (সাঃ)-কে বিকৃতভাবে উপস্থাপনের ভিডিও ফুটেজ যাতে বাংলাদেশে দেখা না যায় সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা - বিটিআরসি। আগামীকাল সোমবার সকালে এ বিষয়ে গুগল কর্তৃপক্ষকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন বিটিআরসি’র একাধিক শীর্ষ কর্মকর্তা। রোববার এ বিষয়ে দীর্ঘ বৈঠক হয় বিটিআরসিতে।

বৈঠকে এই আলোচনা হয়েছে যে, বিটিআরসি’র চিঠির পর গুগল কর্তৃপক্ষ চলচ্চিত্রটির ওই অংশের ভিডিও ফুটেজ সরিয়ে না নিলে তখন গুলল এবং ইউটিউব বন্ধ করে দেওয়ার বিষয়ে চিন্তা করা হবে।

এ বিষয়ে বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে গুগল বন্ধ করতে চায় না বিটিআরসি। এমন সিদ্ধান্ত বাক স্বাধীনতার বিপক্ষে যায়। কিন্তু ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করা হলে সেটিও মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনার কথাও জানান তিনি।

দুই দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুগলকে ওই ভিডিও ক্লিপ সরিয়ে নেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছিল। কিন্তু গুগল কর্তৃপক্ষ সেটি মেনে নেয়নি। সে কারণে ইতিমধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে গুগল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ফেসবুকও একবার বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। তখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছিল। এবারও একই চিন্তা থেকে খানিকটা ধীর গতিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। কারণ গুগল এবং ইউটিউব বন্ধ করে দিলে গুগলের অন্যান্য সেবা যেমন জি-মেইল, গুগল সার্চ, গুগল নিউজ ইত্যাদি সব বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য, ভিডিওটি সারা পৃথিবীতে তোলপাড় তৈরী করায়, হিলারী ক্লিনটন ভিডিওটির তীব্র সমালোচনা করেছেন-