এসে গেলো ফায়ারফক্স ১৫.০.১, আরো শক্তিশালী, আরো দ্রুত

Submitted by oritro.ahmed on Sun, 09/09/2012 - 12:10am
(প্রিয় টেক) অবশেষে এলো মজিলা ফায়ারফক্স ১৫.০.১। আগের সংস্করণের কিছু বাগ ফিক্স করার নিমিত্তেই এই নতুন আপডেট। সাথে যোগ করা হয়েছে কিছু নতুন বৈশিষ্ট্য। করা হয়েছে আরো শক্তিশালী এবং দ্রুত গতিসম্পন্ন।
![]()
যে সব নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে / ঠিক করা হয়েছেঃ
- সাইলেন্ট ব্যাকগ্রাউন্ড আপডেট, কোন ধরনের আপডেট উইন্ডো দেখা যাবে না।
- SPDY networking protocol v3 সাপোর্ট যোগ করা হয়েছে।
- যোগ করা হয়েছে WebGL এর সংযুক্তিসমূহ। যার মধ্যে আছে compressed textures যা ফায়ারফক্সের পারফমেন্স আরো বৃদ্ধি করবে।
- অ্যাড-অন ব্যবহারের জন্য মেমরী অপটিমাইজ করা হয়েছে [ পরিবর্তন ]।
- ডেভেলপার টুলে অ্যাড করা হয়েছে জাভাস্ক্রিপ্ট ডিবাগার।
- ওয়েব ইন্সপেক্টর এ যোগ করা হয়েছে নতুন ডিজাইন।
- নতুন যোগ করা ডিজাইন টুল ডেভেলপার দের ডেক্সটপ এ বসে সাইটের ডেক্সটপ এবং মোবাইল ভিউ উভয় দেখার সুবিধা দেবে।
- Opus অডিও কোডেক সাপোর্ট যোগ করা হয়েছে
- ক্যাসকেডিং ষ্টাইলশীটের ওয়ার্ড-ব্রেক প্রোপার্টি গ্রহন করা হয়েছে এতে।
- HTML5 এর এবং ট্যাগ এর played অ্যাট্রিবিউট এর সাপোর্ট যোগ করা হয়েছে।
- HTML5 এর এলিমেন্ট এখন media অ্যাট্রিবিউট সাপোর্ট করবে।
- ওয়েব এলিমেন্ট ইন্সপেক্ট সময় সময় বার বার এলিমেন্ট এর ভেতরে ট্যাবিং এর সময় ফোকার রিং এর বৃদ্ধি পাওয়া জনিত সমস্যার সমাধান করা হয়েছে। [ বাগ সোর্স ]
তবে এই সংস্করণেও কিছু বাগ এখনো রয়ে গেছে যার মধ্যে একটি পরবর্তী আলফা ভার্সন এ ঠিক করা হয়েছে।
ডাউনলোড করুন ফায়ারফক্স এবং উপভোগ করুন এর নতুন সব ফিচার।












