সর্বস্তরে ব্রডব্যান্ড পৌঁছে দেবার জন্য নীতিতে পরিবর্তন আনছে যুক্তরাজ্য

PriyoTech's picture

(প্রিয় টেক) দেশের সর্বস্তরে ব্রডব্যান্ডকে দ্রুত পৌঁছে দেবার জন্য পরিকল্পনা অনুমোদন নীতির পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের সরকার। দেশটির সরকারী কোন স্থানে ব্রডব্যান্ড সংক্রান্ত ক্যাবিনেট এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এখন থেকে স্থানীয় সরকার বা অন্য কোন সরকারী সংস্থার কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে না এই নীতিও থাকছে বলে জানিয়েছে বিবিসি


নীতিটি বিটির প্রকৌশলীদের জীবন সহজ করবে

সরকারী ছাড়াও কিভাবে ব্যক্তিগত সম্পত্তিতেও ক্যাবিনেট এবং ক্যাবল ইনস্টল কার্যক্রম পরিচালনার অনুমতি নেয়া আরো সহজে এবং দ্রুত করা যায় সে পদ্ধতি বের করার জন্য পরামর্শ নেয়া হচ্ছে।

সরকার ২০১৫ সালের মধ্যে দশটি "সুপার-কানেক্টেড" শহর তৈরির করার সিদ্ধান্ত নিয়েছে। এই শহরগুলোর ব্যবহারকারীরা কমপক্ষে ৮০ মেগাবিট গতিতে ডাউনলোড করার সুবিধা পাবে। এর জন্য দেশটি £১৫০ মিলিয়ন পাউন্ড খরচ হবে বলে জানিয়েছে বিবিসি। এছাড়াও আরোও £৫৩০ মিলিয়ন পাউন্ড গ্রামাঞ্চলে ইন্টারনেটের গতি বৃদ্ধি করার পেছনে খরচ করা হবে।

বিবিসি জানিয়েছে যুক্তরাজ্যের সরকার আগামী তিন বছরের মধ্যে দেশটির ৯০% জনগণের হাতে যে ২৪ মেগাবিট গতির ব্রডব্যান্ড সুবিধা প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার অংশ হিসেবে এই নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে চলেছে।

সংস্কৃতি সেক্রেটারি মারিয়া মিলার একে লাল ফিতার দৌরাত্ম কমানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে এই নীতি পরিবর্তন না করা হলে দেশটি অন্যদের চাইতে পিছিয়ে পরবে।

এই নীতি বিটি'র প্রকৌশলীদের জীবন সহজ করে দিবে এবং তারা ব্রডব্যান্ডের জন্য যে ৪ ফিট লম্বা ক্যাবিনেট রয়েছে তা নির্মাণ করতে কারো বাঁধার সম্মুখীন হবে।

কাউন্সিলগুলো এই নির্মাণ কাজে বাঁধা দিতে পারবে শুধু যদি স্থানটি বৈজ্ঞানিক অথবা ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয় তাহলে।


অনুমতির জন্য বিটিকে ২৮ থেকে ৫৬ দিন পর্যন্ত
অপেক্ষা করতে হত

সরকার ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে জানিয়েছে নিয়ম সহজ করার একটা উপায় পাওয়া গেলেই ইংল্যান্ড এবং ওয়েলসে "মাটিতে তার বসানোর জন্য তাদের খরচ এবং সরকারী ঝামেলা কমে আসবে"।

যুক্তরাজ্যের টেলিযোগাযোগ সংস্থা বিটি সম্প্রতি লন্ডনের কেনসিংটন এবং চেলসি বরোর কারণে ক্যাবিনেট বসানোর কাজ বাতিল করতে বাধ্য হয়। রয়েল বরো অব কেনসিংটন এবং চেলসি রাস্তায় ফাইবার অপটিক ক্যাবিনেট বসানোর জন্য বিটির ১০৮ টি আবেদনের ৯৬ টি আবেদন বাতিল করে দেয়।

এক বিবৃতিতে বিটি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলে ভোক্তাদের কাছে উচ্চগতির ব্রডব্যান্ড দেবা পৌঁছে দেবার জন্য তারা নিরলস ভাবে কাজ করে চলেছে আর এ ধরণের ঝামেলা তাদের কাজে বাঁধার সৃষ্টি করে এবং ভোক্তাদেরকে করে তোলা হতাশ।

ভার্জিন মিডিয়াও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং অনেক আগেই নেয়া উচিত ছিল বলে উল্লেখ করে।