মিউজিক শেয়ারের দায়ে ৬,৭৫,০০০ ডলার জরিমানা

A.I.Sajib's picture

(প্রিয় টেক) জোয়েল টেনেনবাম নামের এক ব্যক্তিকে অবৈধভাবে মিউজিক ফাইল শেয়ার করার দায়ে ৬ লাখ ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। তার পুনর্বিচারের অনুরোধ প্রত্যাখ্যাত করে আদালত পূর্বের নির্দেশ জারি রেখেছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ২৫ বছর বয়সী জোয়েল ২০০৭ সালে ৩১টি গান অবৈধভাবে ইন্টারনেটে শেয়ার করেছেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০০৯ সালে একজন জুরি তাকে এই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিলে তিনি রায় পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। তারই প্রেক্ষিতে সম্প্রতি ম্যাসাচুসেটস-এর এক বিচারক রায় দিয়েছেন, ২০০৯ সালে জুরির নির্দেশ ন্যায্য ছিল।

সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ২০০৩ সালে অবৈধভাবে মিউজিক শেয়ারের বিষয়টির প্রতিবাদ করে বড় আকারের কিছু মিউজিক লেবেল। ১৬ বছর বয়সেই তার বাসায় একটি চিঠি আসে যেখানে তাকে অবৈধভাবে ৭টি গান ডাউনলোড করার দায়ে অভিযুক্ত করা হয় এব জরিমানা হিসেবে ৫,২৫০ ডলার দাবি করা হয়। জোয়েল দাবি করেন, তিনি এর বিপরীতে ৫০০ ডলার দিতে চেয়েছিলেন এই বলে যে এর বেশি তিনি যোগাড় করতে পারতেন না। তবে তার আবেদন নাকচ করা হয়। পরে ২০০৭ সালে প্রথম তা আদালতে উপস্থাপিত হয় এবং জুরি তাকে আরও বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।

উল্লেখ্য, আদালতে তিনি প্রায় ৮০০টি গান ইন্টারনেটে শেয়ার করার বিষয়টি স্বীকার করেন। পরে তার ক্ষতিপূরণ দিতে সাহায্য করার জন্য অনেকেই তার ফান্ডে টাকা দান করতে চাইলে তাতেও অসম্মতি জানান তিনি।

ম্যাসাচুসেটসের জেলা জজের এই বিচারে আনন্দ প্রকাশ করেছে রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা।image-left