অনলাইনে চলছে ঈদের আমেজ

(প্রিয় টেক) মানুষের প্রাত্যহিক জীবন যাপনের সাথে প্রযুক্তি এখন নিবিড় ভাবে জড়িত। প্রযুক্তি এক মুহূর্ত চলা যায় না। ২১ আগস্ট উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদের সবচেয়ে বেশী আনন্দ ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। দিন বদলের সাথে সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ধরণেও এসেছে পরিবর্তন। ঈদের নামাজের পর একে অপরের সাথে কোলাকোলির সাথে যুক্ত হয়েছে প্রযুক্তি মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়।

ঈদের এই আনন্দ প্রযুক্তি ব্যবহার করে শুভেচ্ছা বিনিময়ের প্রথা বেশ কিছু বছর থেকে আমাদের দেশেও শুরু হয়েছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে শুভেচ্ছা দেয়া ও গ্রহণ করাটা এখন অতি জনপ্রিয়। ঈদের আগের দিন রাত থেকে চলে এসএমএস আদান-প্রদান। ঘড়ির কাটার ঈদের দিন ছোঁয়ার সাথে সাথে মানে রাত ১২টার পর এর মাত্রা বেড়ে যায় বহুগুণে। বর্তমানে শুধু ওয়ার্ডের এসএমএম দিয়েই শুভেচ্ছা বিনিময় করা হয় না। আধুনিক ডিজিটাল মোবাইল ফোনের মাধ্যমে এসএমএম গুলোতে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
ওয়ার্ডের এসএমএম এর পাশাপাশি বর্তমানে সংকেত যুক্ত এসএমএম দেয়া হচ্ছে। স্মার্ট ফোন গুলো এমএমএসের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় যোগ করেছে নতুন মাত্রা। ঈদের নতুন চাঁদসহ বিভিন্ন ছবি পাঠানো হয় এমএমএস এর মাধ্যমে।
অনলাইনে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক। বর্তমানে ঈদের সময় ফেসবুক ঈদের শুভেচ্ছা বিনিময়ের অন্যতম একটি প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ঈদের এই সময়টায় বন্ধুদের ওয়ালে বার্তা প্রদান করে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া ঈদের এই সময় অনেকেরেই ফেসবুক প্রোফাইলে ও টাইমলাইনে ঈদের নতুন চাঁদ ও ঈদের বিভিন্ন ছবি স্থান করেন নিয়েছে। ঈদের সময় টেলিভিশনে বিভিন্ন নতুন নাটক ও বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে। যারা এই অনুষ্ঠান গুলোর সাথে যুক্ত তারা অনেক আগে থেকে অনুষ্ঠান গুলোর প্রচার ফেসবুকে করে ছিলো। কবে, কোন চ্যানেলে এবং কয়টার সময় হবে, তা আগে থেকেই জানিয়ে দিয়েছে ফেসবুকের মাধ্যমে।
এক্ষেত্রে ভিডিও দেখার সাইট ইউটিউবও ব্যবহার করেছে অনেকে। তারা অনুষ্ঠান গুলোর বিশেষ অংশ ইউটিউবে তুলে দিয়েছেন। এবং সেই লিংক ফেসবুকে শেয়ার করে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করেছেন।

বাংলাদেশে টুইটার ততটা জনপ্রিয় না হলেও ঈদের সময় টুইটারকেও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। টুইটারে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবহারকারীদের। শুধু ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবেই না অনেকেই ব্যক্তিগত বা কোম্পানীর পক্ষ থেকে মেইল করে ব্যবহারকারিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শুধু ঈদের শুভেচ্ছাই বিনিময় করা হয় নাই। আনন্দময় ঈদের বিভিন্ন বিভিন্ন বিষয় গুলো শেয়ার করা হয়েছে প্রযুক্তি ব্যবহারকারী বন্ধুদের সাথে। কোন পোশাক পরে ঈদের নামাজ পরতে যাওয়া হয়েছে। কোথায় কোথায় বেড়ানো হয়েছে কিংবা কোন বন্ধুর সাধে আড্ডা মারা হয়েছে এর বিস্তারিত আপডেট অনেকেই দিয়েছে ফেসবুকে। একেই সাথে ঈদের এই আনন্দের বিভিন্ন ছবি শেয়ার করা হয়েছে ফেসবুকে।
গ্রামে প্রিয় জনের সাথে ঈদ উৎযাপন করে ঢাকা ফিরছে শুরু করেছে অনেকেই। সেই আপডেট দিয়ে ঢাকা ফিরার কথা জানিয়ে দিচ্ছে অনলাইন বন্ধুদের।
ঢাকা ফিরে যার যার কর্মস্থলে সবাই যেন ভালো ভাবে ফিরে আসতে পারে সেই কামনা করছে প্রিয় টেক













