গুগল ক্রোমের অত্যন্ত প্রয়োজনীয় কিছু এক্সটেনশন

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) আমরা যারা ইন্টারনেট ব্রাউজের জন্য গুগল ক্রোম ব্যাবহার করি তারা কমবেশি সবাই ব্রাউজারের এক্সটেনশন ব্যবহার করি। আজ আমি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় কিছু এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে, তাদের ফিচার সম্পর্কে বলব।

১)Awosome Screenshot:
বিভিন্ন প্রয়োজনে আপনার নিশ্চয়ই স্ক্রিন শট নেবার প্রয়োজন হয়। আমরা অনেকেই CNTRL+Prt SC দিয়ে তারপর কোন ইমেজ এডিটরে পেস্ট করে স্ক্রিন শটের কাজ চালিয়ে নেই। এর সমস্যা হল রেজুলেশন ভাল পাওয়া যায় না। কিন্তু গুগল ক্রোম আপনাকে দিচ্ছে একটি এক্সটেনশন যা দিয়ে আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। আপনি চাইলে ওয়েব পেজের একটি নিদিষ্ট অংশ সিলেক্ট করেও স্ক্রিন শট নিতে পারবেন এতে কোরে পুনরায় এই ছবি কে ক্রপ করার প্রয়োজন হয় না।

Awesome-520x359.png

২)Clipper by clipboard:
ক্লিপবোর্ডে যুক্ত করে যেকোনো কিছু অনলাইনে সেভ করুন। যেকোন কিছু মানে এইচ.টি.এম.এল, টেক্সট, ইমেজ, ফ্ল্যাশ অ্যাপ্লিকেশন সহ যেকোনো ফাইল ক্লিপ বোর্ডের গ্যালারীতে যুক্ত করুন কয়েক সেকেন্ডে এই এক্সটেনশনের সাহায্যে । আপনার ক্লিপস গুলো আপনি চাইলে সকলের জন্য উন্মুক্ত করতে পারেন, আপনার শুধু আপনার ব্যাবহারের জন্য ব্যক্তিগত হিসেবেও রাখতে পারেন।

৩)Send from Gmail:
আপনি ক্রোমের ওয়েব স্টোরেজে অনেকগুলো জিমেইল এক্সটেনশন পাবেন, তাদের তাদের কতগুলো দারুণ আবার কতগুলো আপনার পছন্দ বা কাজে নাও আসতে পারে তবে আমি নিশ্চিত যে এই এক্সটেনশন টি আপনার অবশ্যই কাজে আসবে। Send from Gmeil আপনাকে দেবে আপনার চলমান ব্রাউজিং এর সাথেই মেইল করার সুযোগ। এটি আপনার ব্রাউজারে একটি এক্সটেনশন বার যোগ করবে যেখানে আপনি মেইল কম্পোজ করতে পারবেন।

Senf-from-Gmail-520x325.png

৪)Dawnload Master:
ধরুন, আপনি কোন ওয়েব সাইটে আছেন এবং আপনি অনেকগুলো লিঙ্ক থেকে একসাথে ডাউনলোড করতে চান। খুবই সাধারণ ব্যাপার। Download Master এ আপনি আপনার পসন্দের লিঙ্ক সিলেক্ট করে দিন ।এটি তার বিল্টইন ডাউনলোড ম্যানেজার দিয়ে আপনার সিলেক্টেড ফাইল টি ডাউনলোড করে রাখবে।

unnamed (1).jpg

৫)Google Dictionary:
গুগলের ডিকশনারি এক্সটেনশন ব্যাবহার করার মজাই আলাদা, এটি ব্যাবহার করা খুবই সহজ ও কার্যকারী। আপনি শুধু কোন ওয়ার্ডে ডাবল ক্লিক করবেন আর অমনিতেই ছোট পপআপ উইন্ডোতে আপনার নির্বাচিত শব্দের অর্থ ও সংজ্ঞা ভেসে উঠতে দেখা যাবে।

dictionary-520x325.png

৬)Add This:
যারা অনেক গুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাদের নেটওয়ার্ক তৈরি করেছেন তাদের জন্য একই ফাইল বিভিন্ন সাইটে শেয়ার দেওয়া কিছুটা বিরক্তি কর তো বটেই। Add This নামক এই ক্রোমের এক্সটেনশন আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। ধরুন, কোন ইউটিউব ভিডিও শেয়ার করতে চাইলে Add This এর এক্সটেনশন বারে আপনি শুধু আপনার প্রত্যাশিত সোশ্যাল নেটওয়ার্ক এর নাম ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে, শেয়ার বাটনে ক্লিক করবেন। আপনার কাজ শেষ ।

unnamed (2).jpg

৭)Pocket:
আপনার প্রিয় ব্লগটি পড়বার সময় পাচ্ছেন না? আপনার পছন্দমত অনেকগুলি পণ্য বিশ্লেষণ পেয়েছেন কিন্তু এখন আপনার পড়বার মত সময় নেই? তো কি? আপনি এগুলো সেভ করে রাখুন গুগল ক্রোমের নতুন এক্সটেনশন Pocket এ। এবং পরবর্তীতে আপনার প্রয়োজন মত পরুন আপনার পছন্দের সাইটের পছন্দের আইটেম।

pocket-520x325.jpg

8)Stylish:
এই এক্সটেনশন আপনার ওয়েব পেজকে আপনার মত করে সাজানোর সুযোগ দেবে। আপনার প্রিয় সাইটের জন্য যেমন খুশি তেমন থিম সংযুক্ত করা, ব্রাউজার থেকে অপ্রয়োজনীয় কনটেন্ট সরিয়ে ফেলা, রং পরিবর্তন করা এবং সম্পূর্ণ ভাবে নতুন করে ডিজাইন করা, ফেসবুকের অ্যাডগুলো সরিয়ে ফেলা, টুইটার পেজের রং পরিবর্তন করা ইত্যাদি অনেক মজাদার অপশন পাবেন এই এক্সটেনশনে।