জিমেইল থেকে আউটলুক মেইল সেবা ৫ দিকে এগিয়ে আছে !

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) মাইক্রোসফট কর্পোরেশনের নতুন ওয়েব মেইল সেবা আউটলুক.কম
এটি বর্তমানে ব্যবহারকারীদের জন্য প্রাকদর্শন হিসাবে ওয়েবে আছে। এটি হটমেইল কে স্থানান্তরিত করবে বলে বলা হচ্ছে। অ্যাজাক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে তৈরি করা এই ওয়েব মেইলের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা মাত্র ১ মিলিয়ন যেখানে অন্যান্য ওয়েব মেইল যেমন ইয়াহু মেইল ২৯০ মিলিয়ন, জিমেইল ২৭৮ মিলিয়ন, হটমেইল ৩২৪ মিলিয়ন গ্রাহক ব্যাবহার করছে। তবে দেখা যাচ্ছে বেশ কয়েক টি অপশনের ক্ষেত্রে এই ওয়েব মেইল সেবাটি জি মেইল থেকে এগিয়ে আছে।

১)বেশী অ্যাটাচমেন্ট ও বেশী স্টোরেজ করার সুবিধা:
জিমেইল আপনাকে ১০ গিঃবাঃ মেইল স্টোরেজ ও ২৫ মেগাবাইট অ্যাটাচমেন্ট করার সুযোগ দেবে। যেখানে আউটলুক আপনাকে ইমেইল স্টোরেজের ক্ষেত্রে কোন সীমা বেধে দেয়নি এবং আপনি ১০০ মেগাবাইট এর বেশী বড় ফাইলও অনায়াসে আপলোড করতে পারবেন। যদি আপনার স্কাই ড্রাইভে আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক করে নিন তবে আপনি ৩০০ মেগাবাইট পর্যন্ত অ্যাটাচমেন্টও করতে পারবেন।

২)চমৎকার ফিল্টারিং
আউটলুক আপনাকে দিচ্ছে কুইক ভিউ নামক এক স্বতন্ত্র অপশন যা আপনার নিকট আসা ইমেইল কে ছবি, ডকুমেন্ট ও শিপিং আপডেট হিসাবে পৃথক পৃথক ক্যাটাগরিতে সংরক্ষণ করবে। ফলে আপনার কোন মেইলটি বেশী গুরুত্বপূর্ণ তা আপনি সহজেই আলাদা করতে পারবেন।

৩)দেখতে সুন্দর:
জিমেইলকে বাহ্যিক ভাবে দেখতে সুন্দর করার অনেক চেষ্টাই গুগল করেছে এ কথা সত্যি। তবে আউটলুক.কম তাদের পেজ কে সরল, সাবলীল ও পড়ার জন্য চমৎকার ভাবে সাজিয়েছে। তারা অন্যান্য ওয়েব মেইল সার্ভিসের মত আপনার পড়া বা না পড়া ইমেইল কে মার্ক বা আন মার্ক করা, ফ্ল্যাগ করা, মুছে ফেলা ইত্যাদি সুযোগ রেখেছে।

যদি আপনি জিমেইলকে সনাতন মেইল গ্রহীতা বলেন, তবে আউটলুক.কমকে আপনি চমৎকার মেইল গ্রহীতা বলবেন, কারণ এর ভিউ আপনার নজর কাড়বে।

৪)জাঙ্ক মেইল এর দারুণ ব্যবস্থাপনা
জিমেইল এ ফিল্টার করে জাঙ্ক মেইলের ব্যবস্থাপনা করা যায়, কিন্তু আউটলুক.কম এ আপনি পাচ্ছেন আরও স্মার্ট স্প্যাম ফিল্টার যা দিয়ে আপনি আপনার মেইল বক্স ভরিয়ে দেওয়া নিউজ লেটার সহজেই বন্ধ করতে পারেন।

আপনার দরকার নেই এমন যে যে কোম্পানি আপনাকে নিউজ লেটার পাঠাচ্ছে? এমনকি আপনি চাইলে আউটলুক.কম আপনাকে তার মেইলিং লিস্ট থেকে বাদ দেবার অনুরোধ জানাবে।

৫)সামাজিক যোগাযোগের সাথে স্মার্ট:
ধরুন আপনি জিমেইল পছন্দ করেন তবে গুগল প্লাস আপনার পছন্দ না বা ব্যবহার করেন না, আপনি না চাইলেও জিমেইল আপনার মেইল আইডিকে গুগল প্লাস এর সাথে সংযুক্ত করে দেবে। বিষয়টি বিরক্তিকর।

অপরদিকে আপনি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ইত্যাদির সাথে আপনার আউটলুক.কম এর লিঙ্ক করতে পারবেন। আউটলুক.কম এ আছে চমৎকার এক স্লাইডবার যা দিয়ে আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটের আপনার বন্ধুদের স্ট্যাটাস আপডেট দেখতে পারবেন। এমনকি আপনি এখান থেকে টুইট করতে বা আপনার স্ট্যাটাস আপডেটও করতে পারবেন।

এবার অসুবিধার কথা বলা যাক:
অন্যান্য মেইলিং সার্ভিস থেকে আপনার ইমেইল এক্সেস করার প্রযুক্তি কে বলে আইম্যাপ (Internet Message Axess Protocol). জিমেইল আপনাকে দিচ্ছে আইম্যাপ কানেক্টিভিটি যা আউটলুক.কম আপনাকে দিচ্ছে না, এবং আমি মনে করি ই-মেইল অ্যাক্টিভিটির সাথে আইম্যাপ খুবই জরুরি।