ক্লাউড নির্ভর স্টোরেজ সুবিধা প্রদান করবে গুগল

(প্রিয় টেক) প্রযুক্তি জগতে বর্তমানে সবচেয়ে গরম খবর হচ্ছে ক্লাউড নির্ভর স্টোরেজ সুবিধা আনতে যাচ্ছে অনুসন্ধান সুবিধা প্রদানকারী সংস্থা গুগল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে বিনামূল্যে গুগল ৫ গিগাবাইট স্টোরেজ সুবিধা প্রদান করবে। তবে মাসিক মূল্যের বিনিময়ে এই স্থান সর্বোচ্চ ১০০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
সম্প্রতি গুগল ডক্স-এর সাপোর্ট পেজে নতুন একটি পরিবর্তন এসেছে, সেখানে কিভাবে ব্যবহারকারীরা ডকুমেন্ট মালিকানা হস্তান্তর করবে সে ব্যাপারে নির্দেশনা এবং আদান প্রদানের জন্য "গুগল ড্রাইভ অন দা ওয়েব" ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

ক্লাউড ভিত্তিক অন্যান্য স্টোরেজ প্রতিষ্ঠানের মতই গুগলের এই স্টোরেজ ব্যবহার করে ডকুমেন্ট, ছবি এবং অন্যান্য ফাইল সংরক্ষণ করা যাবে। তবে ছবির ক্ষেত্রে "ছবি সূক্ষ্ম অনুসন্ধান প্রযুক্তি" থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া অ্যাপলিকেশন এবং গুগল ড্রাইভ শেয়ার সুবিধা থাকতে পারে বলেও ধারণা করা হয়েছে। এ সংক্রান্ত ঘোষণা গুগল মঙ্গলবারে প্রদান করবে বলে জানা গিয়েছে












