ডিজিটাল রূপে ভ্যাকসিন, ইমেইলের মাধ্যমে ঔষধ পৌঁছে যাবে রোগীর কাছে

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) আজকাল জ্বরের হাত থেকে রক্ষা পাবার জন্য ভ্যাকসিন ব্যবহার করে থাকে। সমস্যা হচ্ছে এর জন্য আপনাকে হাসপাতাল বা ফার্মেসির সাহায্য নিতে হবে। যা সময় সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু আপনার প্রয়োজনীয় ভ্যাকসিনটি আপনি যদি ইমেইলের মধ্যেই পেয়ে যান তাহলে কেমন হয়?


জে ক্রেগ ভেন্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক ভ্যাকসিনকে ডিজিটাল রূপে পরিণত করার চেষ্টা করছেন। ডিজিটাল রূপে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হলে একে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করা যাবে এবং রুগী বায়োলজিক্যাল থ্রিডি প্রিন্টারের মাধ্যমে বাসায় বসেই প্রিন্ট করে নিতে পারবে।

সম্প্রতি নিউইয়র্ক অয়্যারড হেলথ কনফারেন্স অনুষ্ঠিত হয়, এখানে প্রখ্যাত জিন তাত্ত্বিক জে ক্রেগ ভেন্টার বলেন, ভাবুনতো একবার, আপনি আপনার ভ্যাকসিন বা ঔষধ প্রয়োজন মোতাবেক বাসার কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এটি অদূর ভবিষ্যতের কথা নয়, এবং যে কোন ধরণের মহামারী দূর করতে সহায়ক হবে।"

মানুষের জিনম সিকুয়েন্স তৈরির ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে বিখ্যাত এই মানুষটি এবং তার দল ইতোমধ্যে “বায়োলজিক্যাল টেলিপোর্টার” নামক একটি ত্রিমাত্রিক প্রিন্টার নিয়ে কাজ করছেন বলে উল্লেখ করেন। তিনি বায়োলজিক্যাল টেলিপোর্টারকে “থ্রিডি প্রিন্টার ফর ডিএনএ, এ থ্রিডি প্রিন্টার ফর লাইফ” হিসাবে উল্লেখ করেন।

তবে এই যন্ত্রের খারাপ দিকগুলো সম্পর্কে চিন্তিত বলেও উল্লেখ করেন। তিনি মনে করেন প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি প্রিন্টারের মাধ্যমে ঔষধ তৈরি করা হলে ঔষধ নিয়ন্ত্রণ এর ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে স্প্যাম ইমেইলের কারণে ভুল ঔষধ সেবন অথবা অপরাধীরা এই মেশিনের মাধ্যমে নকল ঔষধ তৈরি করে সাধারণ মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সম্মেলনে ভেন্টার মঙ্গল গ্রহের মঙ্গলদের ডিএনএ খোঁজ করতে সক্ষম এমন একটি “বায়োলজিক্যাল টেলিপোর্টার” তৈরি করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন।