পদার্থবিদ্যায় নোবেল-২০১২ ঘোষিত হল

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) রঞ্জন রশ্মি আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ ১৯০১ সালে উইলিয়াম রন্টজেনকে নোবেল পুরস্কারে ভূষিত করার মাধ্যমে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ-এর প্রচলন হয়। এরপর শুধু মাত্র ১৯১৬, ১৯৩১, ১৯৩৪, ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সালে কোন নোবেল পুরস্কার দেওয়া হয়নি । এরই ধারাবাহিকতায় পদার্থ বিদ্যায় বিশেষ অবদানের জন্য এবারের পদার্থবিদ্যার নোবেল প্রাইজ পেলেন যৌথভাবে আমেরিকা ও ফ্রান্সের দুই গবেষক।

গত মঙ্গলবার নোবেল কমিটি কর্তৃক তাদের নাম ঘোষিত হয়। কোয়ান্টাম পদার্থবিদ্যায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের সর্বাধিক সম্মানিত এই পুরস্কারে ভূষিত করা হয়।

medal_flag.jpg

কোয়ান্টাম পদার্থবিদ্যা সম্পর্কিত তাদের এই গবেষণা এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে গবেষকরা মনে করেন। ফ্রান্সের সার্জ হেরসি ও আমেরিকার ডেভিড উইনিল্যান্ডকে যৌথভাবে এই পুরস্কারে ভূষিত করা হয়।
কোয়ান্টাম ধর্ম প্রদর্শনের সময় কিভাবে কোয়ান্টাম পার্টিকেল সমূহকে কিভাবে আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায় এই বিষয়ে গবেষণা করেন নোবেলজয়ী এই দুই বিজ্ঞানী।

121009NobelPhysics_6762650_0.jpg

কোয়ান্টাম পার্টিকেলের গুনাগুণ পর্যবেক্ষণের এই পদ্ধতি আবিষ্কারের সাথে সাথে সুপার ফাস্ট কম্পিউটার তৈরির ক্ষেত্রে এক চমৎকার অগ্রগতি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এখন কোয়ান্টাম পদার্থবিদ্যা ভিত্তিক সুপার ফাস্ট কম্পিউটার তৈরি হওয়া এখন সম্ভব বলে তারা প্রত্যাশা করেন।

নোবেল পুরষ্কার হিসাবে বিজয়ীরা পেতে যাচ্ছেন ১.২ মিলিয়ন ডলারের বিশাল পরিমাণের অর্থ।