সতর্কতা মূলক অ্যাপ তৈরির জন্য ২০ হাজার ডলার পুরষ্কার পেল ১১ বছরের বালিকা

PriyoTech's picture

(প্রিয় টেক) গাড়ি চালানোর সময় চালকেরা যেন টেক্সট করা থেকে বিরত থাকে এমন একটি অ্যাপ তৈরি করার জন্য ১১ বছরের বালিকাকে মার্কিন টেলিকম অপারেটর এটিঅ্যান্ডটি পুরষ্কার হিসেবে $২০ হাজার মার্কিন ডলার দিয়েছে। "ইট ক্যান ওয়েট" (দেরী হলেও সমস্যা নেই) নামক একটি সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে অগাস্ট মাসের হ্যাকাথন অনুষ্ঠানের ফলাফল হিসেবে এই পুরষ্কার দেয়া হয়।


১১ বছরের ভিক্টোরিয়া ওয়াকার সতর্কতা মূলক অ্যাপ তৈরি করে জিতে নিলেন ২০ হাজার ডলার পুরষ্কার

রোড ডগ নামক অ্যাপটি ভিক্টোরিয়া ওয়াকার ডিজাইনার ডেভিড গ্রাউ এর সাথে তৈরি করেছেন। অ্যাপটির ব্যবহারকারীরা নিজেদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারে এবং কেউ গাড়ি চালাতে চালাতে টেক্সট করছে কি না সে ব্যাপারে লক্ষ্য রাখতে পারে। এই গ্রুপের মধ্যে থাকা কোন বন্ধু যদি গাড়ি চালানোর সময় টেক্সট করে থাকে তখন প্রাপক টেক্সট মেসেজের শুরুতে কুকুরের ডাক শুনতে পাবে। অনেকটা আধুনিক গাড়িতে থাকা শব্দ যুক্ত সিটবেল্টের মত। গাড়ি চালক সাবধান না হওয়া পর্যন্ত ডাকতে থাকবে।

অ্যাপটি আইওএস, অ্যানড্রয়েড এবং উইন্ডোজ ফোনের জন্য প্রকাশ পাবে বলে জানিয়েছেন তারা।