Submitted by PriyoTech on Tue, 21/08/2012 - 2:29pm
(প্রিয় টেক) মঙ্গল গ্রহের পৃষ্ঠে একাকী জীবন যাপন করছে কিউরিসিটি রোভার। রোভারের মঙ্গল যাত্রার সবচেয়ে ভীতিকর এবং উৎকণ্ঠাময় মুহূর্তটি ছিল এর অবতরণ। দুঃখের বিষয় নাসা রোভারের সাথে স্থিরচিত্র ক্যামেরা দিলেও দেয়নি ভিডিও ক্যামেরা। আর তাই অসাধারণ এই দৃশ্য থেকে বঞ্চিত হল মানব জাতি। কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর প্রচেষ্টা হিসেবে স্পেসফ্লাইট১০১.কম রোভারের তোলা স্থিরচিত্রগুলো একত্রিত করে একটি ভিডিও তৈরি করেছে।
এ ধরণের ভিডিও এর আগেও বিভিন্ন সাইটে প্রকাশিত হলেও এটি মান সবচেয়ে ভালো বলে জানিয়েছে গিজমোডো। ভিডিওটির মাধ্যমে রোভারের চোখে মঙ্গলগ্রহে অবতরণ উপভোগ করবেন আপনি। ভিডিওটি শুরু হয়েছে হিট শিল্ড থেকে ইজেকশন কার্যক্রম দিয়ে এবং শেষ হয়েছে প্রজাপতির মত মঙ্গলগ্রহে অবতরণের মধ্যে দিয়ে।
Submitted by ইকবাল আহসান on Tue, 14/08/2012 - 8:03pm
(প্রিয় টেক) কিউরিসিটি রোভারের পাঠানো প্রতিটি ছবির পেছনে আঠার মত লেগে আছেন? দেখতে চান মঙ্গলগ্রহে আসলেই কোন প্রাণী আছে না নেই!? চান মঙ্গল গ্রহের ৩৬০ ডিগ্রি ছবি দেখতে? এমন ভাবে দেখতে, যেন মনে হবে এই বিস্ময়কর গ্রহের পৃষ্ঠে আপনি নিজেই দাঁড়িয়ে রয়েছেন!
Submitted by PriyoTech on Fri, 10/08/2012 - 4:08pm
(প্রিয় টেক) কিউরিসিটি রোভার মঙ্গল গ্রহের রঙিন ছবি পাঠিয়েছে। ছবিটি রোভার তার মাস্ট ক্যামেরা ব্যবহার করে তুলেছে বলে জানিয়েছে নাসা। ১৩০ টি পৃথক ছবি যুক্ত করে একটি প্যানোরামিক মোজাইক চিত্র তৈরি করেছে নাসার কর্মীরা। ছবিতে যে স্থান দেখানো হয়েছে তা গতকাল প্রিয় টেকে আমরা যে সাদাকালো ছবিগুলো তুলেছিলাম সেই স্থান বলেই মনে হয়। ছবিতে মরিচা রঙে নুড়ি-সমৃদ্ধ ভূ-পৃষ্ট দেখা যাচ্ছে যার একটা দিক গর্তে নিমজ্জিত হয়েছে অন্য দিকটা পাহাড়ের পাদদেশে গিয়ে থেমে গিয়েছে।
যে কেউ আমাদের এখানে লিখতে পারেন। তবে, লেখাগুলো হতে হবে বাংলায়। আর মান হতে হবে যথেষ্ঠ ভালো। লেখা পোস্ট হলেই সেটা প্রকাশিত হবে না। আমরা প্রতিটি লেখা পড়ে তারপর প্রকাশ করে থাকি। লেখা পোস্ট করতে হলে, প্রথমেই একটি একাউন্ট খুলুন। তারপর পোস্ট করুন কনটেন্ট।