ফেসবুক টাইমলাইনে এবার যুক্ত হল “নতুন শিশুর আগমন বার্তা ” ঘোষণা করার সুযোগ

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) বিবর্তনের মাধ্যমে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এসেছে নানা ধরণের নতুন বৈশিষ্ট্য। যার কোনটা আমাদেরকে করেছে প্রীত আবার কোনটা করেছে বিরক্ত। এটুকু পড়েই নিশ্চয় বুঝতে পারছেন নতুন আরেকটি বৈশিষ্ট্য চালু করেছে ফেসবুক। নতুন যে বৈশিষ্ট্যটি এবার ফেসবুক যুক্ত করেছে তা বেশ মজার। বিশেষ করে যারা সদ্য বাবা-মা হতে চলেছেন তাদের জন্য আদর্শ। এই পৃথিবীতে ফুটফুটে একটি শিশুর প্রত্যাশা কে না করে? আর সেই ফুটফুটে শিশুর শুভাগমনের খবর দিতে সবারই ভাল লাগে। এই ভালো লাগাকে ফেসবুকের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দেবার জন্য এবারে টাইম লাইনে যুক্ত হলো বিশেষ বৈশিষ্ট্য।

ফেসবুক সম্প্রতি টাইম লাইনের সাথে যুক্ত করেছে নতুন “লাইফ ইভেন্ট” বা জীবনের উল্লেখযোগ্য ঘটনা। এর মাধ্যমে আপনি কখন বাবা বা মা হতে চলেছেন তার সম্ভাব্য দিন তারিখ সম্পর্কে সকলকে আনুষ্ঠানিক ভাবে জানান দিতে পারবেন।

ফেসবুক ব্লক পোস্ট এর মতে “ লাইফ ইভেন্ট যেমন বিয়ে, নতুন বাড়ি কেনা, সন্তানের পিতা মাতা হওয়া, নতুন চাকুরীতে জয়েন করা ইত্যাদি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার এক চমৎকার পদ্ধতি”।

আপনি চাইলে এই ইভেন্টের মাধ্যমে আপনি আপনার শিশুর প্রত্যাশার খবর আপনার বন্ধুদের জানিয়ে দিতে পারবেন আপনি চাইলে অন্তঃসত্ত্বা বিষয়ক আরও কিছু তথ্যও শেয়ার করতে পারবেন।

আপনার শিশুর শুভাগমনের এই সুসংবাদ হোমপেজের সেলিব্রেশন অংশে দেখা যাবে। এটি একেবারে ডান দিকে অর্থাৎ, যেখানে জন্মদিন দেখা যায় তার পাশে শোভা পাবে।

354102-expecting-a-baby.jpg

তাহলে আর দেরি কেন? যদি আপনি শিশু প্রত্যাশী হন তাহলে আপনার টাইমলাইন ওপেন করুন এবং লাইফ ইভেন্টে ক্লিক করুন। তারপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ (পরিবার এবং সম্পর্ক) বাটন থেকে শেয়ার করে দিন “এক্সপেক্টিং এ বেবি”, চাইলে সেভ করার আগে কিছু বিস্তারিত বর্ণনাও করতে পারবেন।