কিউরিসিটি রোভারের মস্তিষ্ক প্রতিস্থাপন করলো নাসা

PriyoTech's picture

(প্রিয় টেক) গত সপ্তাহান্তে নাসার মঙ্গল বিচরণরত কিউরিসিটি রোভারেমস্তিষ্ক প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে নাসা। না চমকে উঠার কোন কারণ নেই মস্তিষ্ক প্রতিস্থাপন বলতে সফটওয়্যার আপডেটের কথা বুঝিয়েছে নাসা। এর মাধ্যমে মঙ্গলগ্রহ অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত হল রোভার। আপডেটটি কিউরিসিটিকে মঙ্গল পৃষ্টে সকল বাঁধা-বিপত্তি এড়িয়ে নিজেকে চালাতে এবং রোবট হাতটি ব্যবহার করার ক্ষমতা দিবে।

ইতোপূর্বে যে সফটওয়্যারটি ছিল সেটি প্রধানত মঙ্গলগ্রহে ল্যান্ডিং সংক্রান্ত ছিল। পৃথিবী থেকে মঙ্গলের দিকে অগ্রসর হবার সময় নতুন সফটওয়্যারটি রোভারের মেমরি আপলোড করা হয়। ল্যান্ডিং এর সকল কার্যক্রম সমাপ্ত হয়ে যাওয়ায় এখন রোভারের মূল এবং ব্যাকআপ কম্পিউটারে নতুন সফটওয়্যারে আপগ্রেড করা হল।

মিশনের অবস্থা অনুযায়ী রোভারের চালিকা সফটওয়্যারটি আপগ্রেড করা হবে বলে জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। প্রথমটি ছিল ল্যান্ডিং সংক্রান্ত আর দ্বিতীয়টি মঙ্গলগ্রহ পরিভ্রমণ সংক্রান্ত।

নতুন সফটওয়্যারটি রোভারকে ছবিতে থাকা বস্তুকে চিহ্নিত করতে সাহায্য করবে যার মাধ্যমে সকল বাঁধা বিপত্তি এড়াতে সক্ষম হবে রোভার।

সফটওয়্যার পরিবর্তনের মাধ্যমে কিউরিসিটি রোভারের চরিত্র এবং কার্যধারায় পরিবর্তন ঘটবে বলে নাসা এই আপগ্রেডকে ব্রেন ট্র্যান্সপ্ল্যান্ট (মস্তিষ্ক প্রতিস্থাপন) হিসেবে অভিহিত করছে।