কিউরিসিটির পাঠানো প্রথম রঙীন ছবি

Submitted by PriyoTech on Fri, 10/08/2012 - 4:08pm
(প্রিয় টেক) কিউরিসিটি রোভার মঙ্গল গ্রহের রঙিন ছবি পাঠিয়েছে। ছবিটি রোভার তার মাস্ট ক্যামেরা ব্যবহার করে তুলেছে বলে জানিয়েছে নাসা। ১৩০ টি পৃথক ছবি যুক্ত করে একটি প্যানোরামিক মোজাইক চিত্র তৈরি করেছে নাসার কর্মীরা। ছবিতে যে স্থান দেখানো হয়েছে তা গতকাল প্রিয় টেকে আমরা যে সাদাকালো ছবিগুলো তুলেছিলাম সেই স্থান বলেই মনে হয়। ছবিতে মরিচা রঙে নুড়ি-সমৃদ্ধ ভূ-পৃষ্ট দেখা যাচ্ছে যার একটা দিক গর্তে নিমজ্জিত হয়েছে অন্য দিকটা পাহাড়ের পাদদেশে গিয়ে থেমে গিয়েছে।
রোভারের কাছ থেকে প্রাপ্ত ছবিগুলো ইলেকট্রনিক ভাবে জোড়া দিয়ে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ছবিতে পরিণত করেছেন নাসার কর্মীরা
মাইকেল পালিন, প্রধান তদন্তকারী, প্যানোরামিক ছবি তৈরি হওয়া দেখছেন; অন্য কথায়, নাসা তাহলে ডেল ব্যবহার করে! অ্যাপল নয়!
সামনে কালো যে প্যাচটি দেখছেন সেখানেই ল্যান্ড করেছিল কিউরিসিটি। রকেট ইঞ্জিনের কারণে স্থানটি কালো হয়ে গিয়েছে।
সেলফ পোট্রেট, কিউরিসিটি রোভার
রোভারের নেভিগেশন ক্যামেরায় তোলা আরেকটি ছবি।
Tags:





















