উইন্ডোজ ফোন এইট এসডিকে ফাঁস: অ্যাপোলো সম্পর্কে জানা গেল বেশ কিছু তথ্য

ইকবাল আহসান's picture

(প্রিয় টেক) উইন্ডোজ ফোন এইট এসডিকে (সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট) ফাঁস হয়ে যাবার কারণে মাইক্রোসফটের নতুন অ্যাপোলো ওএসে কি থাকছে বা কি পরিবর্তন এসেছে সে সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। অবস্থা দৃষ্টিতে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ব্যাকআপ সুবিধা যুক্ত হওয়া।

উইন্ডোজ ফোন এইটে ব্যবহারকারীরা তাদের এসএমএস ডাটা, অ্যাপ্লিকেশনের লিস্ট এবং সেটিংস ব্যাকআপ হিসেবে ক্লাউডে সংরক্ষণ করতে পারবেন। স্কাইড্রাইভে ছবি আপলোডের স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি বলবত থাকবে, কিন্তু ভিডিও এবং ছবি ব্যাকআপ করার ক্ষেত্রে আরো বেশি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হবে।


যুক্ত হয়েছে ব্যাকআপ সুবিধা

দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ডাটা সেন্স। এর মাধ্যমে আপনার উইন্ডোজ ফোন কি পরিমাণ ডাটা ব্যবহার করছে তা মনিটর করতে পারবেন। লাইভ টাইলের মাধ্যমে একে ট্র্যাক করতে এবং আপনার ডাটা সীমা শেষ হবার আগেই সতর্ক বার্তা পাবেন। এছাড়া মোবাইল ব্যান্ডউইথ কমানোর জন্য ডাটা সেন্সে অপেরার মত রিমোট কমপ্রেশনের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে মোবাইলটেকওয়ার্ল্ড


ডাটা সেন্স

রয়েছে এসডি কার্ড সমর্থন, ফলে উইনফোন ৮ ব্যবহারকারীরা আভ্যন্তরীণ মেমরি থেকে সহজে বাহ্যিক মেমরিতে ছবি স্থানান্তর করতে পারবেন।


অ্যাড্রেস বার বাটনের ক্রিয়া পরিবর্তন করা সম্ভব

এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারে প্রচুর কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে। অ্যাড্রেস বার বাটনের ক্রিয়া পরিবর্তন করা সম্ভব।

মিডিয়া প্রেমীদের জন্য রয়েছে সুখবর। মাইক্রোসফটের স্মার্টগ্লাস থিমের সাথে মিল রেখে সংগীত/ভিডিও এবং এক্সবক্স হাবে নতুন ইন্টারফেস দেয়া হয়েছে।

ফটো এবং ক্যামেরা ফাংশনেও পরিবর্তন এসেছে। শেয়ার অথবা মুছে ফেলার জন্য একই সাথে অনেকগুলো ছবি নির্বাচন করতে পারবেন এবং ছবি ক্রপ, রোটেট ও ঠিক করার জন্য রয়েছে এডিট অপশন। তৃতীয় পক্ষের ক্যামেরা অ্যাপ্লিকেশনের সাথে একীভূত করার ব্যবস্থা নেয়া হয়েছে।


নোকিয়া ম্যাপস

বিল্ট ইন মানচিত্রের অ্যাপটি এখন নোকিয়ার তৈরি এবং অফলাইনে ব্যবহার করা জন্য মানচিত্র আগে থেকেই ডাউনলোড করার সুবিধা পাবেন।


অফলাইনে ব্যবহার করা জন্য মানচিত্র আগে থেকেই ডাউনলোড করার সুবিধা যুক্ত হয়েছে

ফটো হাবে যুক্ত হয়েছে ছবি ক্রপ, রোটেট ও ঠিক করার ব্যবস্থা

একই সাথে অনেকগুলো ছবি নির্বাচন করার ব্যবস্থা রয়েছে

নতুন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল

ওয়ালেট এবং এনএফসি

স্টোরেজ স্ক্রিন এবং অন্যান্য অপশন

কোম্পানি অ্যাপ্লিকেশন এবং বিং/ফেসবুক

বিং সার্চ স্ক্রিন