ইঁদুর থেকে জেলি ফিশ তৈরি করলেন বিজ্ঞানীরা

PriyoTech's picture

(প্রিয় টেক) সম্পূর্ণ ইঁদুরের কোষ থেকে কৃত্রিম জেলি ফিশ তৈরি করতে সক্ষম হয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। কৃত্রিম হলেও এই জেলি ফিশটি প্রাকৃতিক জেলি ফিশের মতই বিদ্যুৎ-ক্ষেত্রের সম্মুখীন হলে নড়তে এবং সাতার কাটতে সক্ষম।

হার্ভার্ড এবং ক্যা্লটেক এর বিজ্ঞানীরা পলিডাইমেথিসিলোক্স্যান এর একটি প্যাটার্নড শিটের উপর ইঁদুরের হৃদয় থেকে নেয়া কোষের মাধ্যমে একটি একস্তর বিশিষ্ট মাংশকোষ তৈরি করেছেন। যা মুন জেলি নামক একধরণের জেলি ফিশের চরিত্র নকল করতে পারে। এ ধরণের জেলি ফিশগুলো বৈদ্যুতিক সংকেত তার অবকাঠামোর মধ্যে দিয়ে প্রেরণের মাধ্যমে দেহকে র‍্যাপিডলি কন্ট্র্যাক্ট করতে পারে।

একটি বিদ্যুৎ ক্ষেত্রের সান্নিধ্যে মেডুসয়েড নামক কৃত্রিম প্রাণীটিকে আনা হলে এখানেও একই ফলাফল লক্ষ্য করা গিয়েছে। এর সংকোচন এবং প্রসারণের প্রক্রিয়াটি অনেকটা জেলিফিশের পাওয়ার স্ট্রোকের মত বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। তবে কৃত্রিম মাংসপেশিকে প্রসারণ করার জন্য এখানে ইলাস্টিক সিলিকনটি কাজ করে (পলিডাইমেথিসিলোক্স্যান)।

প্রকল্পটির প্রধান গবেষক কিট পার্কার বলেন, "মর্ফোলজিক্যালি আমরা একটি জেলি ফিশ নির্মাণ করেছি। কাজের দিক থেকে বিশ্লেষণ করলে, আমরা একটি জেলি ফিশ নির্মাণ করেছি। জেনেটিকালি, এটা একটা ইঁদুর...আমরা একটা ইঁদুরকে বিচ্ছিন্ন করেছি এবং জেলি ফিশ হিসেবে পুনর্গঠন করেছি।"

বিজ্ঞানীরা বর্তমানে মানুষের হৃদয় কোষ থেকে মেডুসয়েড নির্মাণের কথা চিন্তা করছেন।

আরো জানতে ঢু মারুন- নেচার অথবা নেচার বায়োটেকনোলজি সাইটে।