উদ্দীপিত বাস্তবতা প্রযুক্তি - অলিম্পাস নিয়ে এলো মেগ ৪.০ চশমা

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রিয় টেকের পাঠকদের কাছে গুগলের প্রজেক্ট গ্লাস সম্পর্কে প্রথম যখন ধারণা দেয়া হয় তখন সেখানে গুগল ছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠান যে প্রযুক্তিটি নিয়ে কাজ করছে সে কথা উল্লেখ করা হয়েছিল। এরকম একটি প্রতিষ্ঠান হলো জাপানের ক্যামেরা এবং মেডিকেল যন্ত্রাংশ নির্মাতা অলিম্পাস। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং সম্প্রতি মেগ ৪.০ নামক পরীক্ষামূলক একটি চশমা সকলের সামনে তুলে ধরে।

মেগ ৪.০ এ অলিম্পাস ব্যবহার করেছে নিজস্ব "অপটিক্যাল প্রযুক্তি" আর অন্যান্য ডিভাইসের সাথে যুক্ত হবার জন্য রয়েছে ব্লুটুথ প্রযুক্তি। প্রজেক্ট গ্লাসের ন্যায় হলেও চশমাটির সাথে কোন ক্যামেরা দেয়া হয় নি - এর রকম একটি ডিভাইসের সাথে এই না দেয়ার সিদ্ধান্তটি কিন্তু বেশ বিস্ময়কর।

এক চার্জে চশমাটি আট ঘণ্টা চলার নিশ্চয়তা এবং কিউভিজিএ ৩২০x২৪০ রেজ্যুলেশনের ডিসপ্লে। অলিম্পাস তাদের এই চশমায় ইন্টারমিটেন্ট ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করেছে যার ফলে চশমাটি প্রতি তিন মিনিট পরপর ১৫ সেকেন্ড করে চালু হবে এবং রয়েছে অ্যাকসেলোরিমিটার।

দুঃখের বিষয় অলিম্পাস তার চশমাটির মূল্য বা কবে বের হবে সে সম্পর্কে কোন তথ্য প্রদান করে নি।