কম ভীতিকর করে ডেড স্পেস ৩ তৈরি করলো ইলেকট্রনিক আর্টস

A.I.Sajib's picture

(প্রিয় টেক) "ডেড স্পেস গেম তৈরি করার সময় আমাদের মাথায় ছিল সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর গেম তৈরি করা। কিন্তু তা এতোটাই ভয়ঙ্কর হয়ে গেছে যে ডেড স্পেস ১ এবং ২ এর সাফল্য থেকে আসা গেমারদের মতামতের ভিত্তিতে আমরা এবার ডেড স্পেস ৩-কে কম ভীতিকর করে তৈরি করার চেষ্টা করছি।"

DeadSpace_2_-_Dementia.jpg

ডেড স্পেস ৩ নিয়ে জনপ্রিয় গেম নির্মাতা ও প্রকাশক প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস-এর মার্কেটিং এক্সিকিউটিভ লরা মিয়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে উপরের কথাগুলো বলেছেন। তিনি আরও যোগ করেছেন, গবেষণায় দেখা গেছে, গেমাররা ডেড স্পেস ১ এবং ২ একা খেলার চেয়ে বন্ধুদের সঙ্গে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর তাই ভয়ঙ্করতা একটু কমিয়ে সবার জন্যই উপভোগ্য করে তৈরি করা হয়েছে ডেড স্পেস ৩।

পিসি ম্যাগাজিনের মতে, ডেড স্পেস গেমে জড়িয়ে রয়েছে অন্ধকার করিডোর, হঠাৎ উদয় হওয়া ভীতিকর প্রাণী এবং এবং পুরো এলাকায় ছড়িয়ে রয়েছে ছোপ ছোপ রক্তের মেলা। গেমপ্লের কারণে গেমাররা গেমটি খেলার সময় বেশ ভয় অনুভব করে থাকেন। এমনকি এই ম্যাগাজিনটি ডেড স্পেসকে সর্বকালের সবচেয়ে ভায়োলেন্ট ১০টি গেমের তালিকায়ও রেখেছে।

তবে ইলেকট্রনিক আর্টস জানিয়েছে, কো-অপ মোড যোগ করে খেলার ভীতিকর অবস্থা একটু কমিয়ে আনা হলেও হরর সারভাইভাল গেম হিসেবে এর মূলে ভয় জিনিসটি এখনও যথেষ্টই রয়েছে।